1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৯ মাসে বিকাশের গ্রস আয় ৫ হাজার ৪৭৪ কোটি টাকা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

৯ মাসে বিকাশের গ্রস আয় ৫ হাজার ৪৭৪ কোটি টাকা

প্রতিনিধি

৯ মাসে বিকাশের গ্রস আয় ৫ হাজার ৪৭৪ কোটি টাকা
চলতি বছরের প্রথম ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর) দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক পরিষেবা (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের গ্রস (মোট) আয় হয়েছে ৫ হাজার ৪৭৪ কোটি টাকা। এই আয় গত বছরের একই সময়ের তুলনায় ১ হাজার ৩৪৪ কোটি টাকা বেশি। গত বছরের প্রথম ৯ মাসে বিকাশের গ্রস আয় হয়েছিল ৪ হাজার ১৩০ কোটি টাকা। এমএফএস প্রতিষ্ঠানটির গত ৩০ সেপ্টেম্বর সমাপ্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বিকাশের মাদার কোম্পানি ব্র্যাক ব্যাংক পিএলসির গত ২৩ অক্টোবর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এই আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে, যা ব্র্যাক ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটে আজ (রোববার) প্রকাশ করা হয়েছে। ব্র্যাক ব্যাংক দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হলেও বিকাশ তালিকাভুক্ত নয়।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে বিকাশের ভ্যাট পরর্বতী আয় হয়েছে ৪ হাজার ৮৩৮ কোটি টাকা। গত বছরের একই সময়ে যা হয়েছিল ৩ হাজার ৬৪৬ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানির পরিচালন মুনাফা হয়েছে ৫২৩ কোটি টাকা। আগের বছরের একই সময়ে যা হয়েছিল ২২৫ কোটি টাকা। চলতি বছরের ৯ মাসে এমএফএস প্রতিষ্ঠানটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫০৫ কোটি টাকা। আগের বছরের একই সময়ে যা হয়েছিল ২১৮ কোটি টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে বিকাশের নিট মুনাফা বেড়েছে ২৮৭ কোটি টাকা বা ১৩২ শতাংশ।
এদিকে চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর তিন মাসে বিকাশের গ্রস আয় হয়েছে ১ হাজার ৮৪৩ কোটি টাকা। আগের বছরের একই সময়ে যা হয়েছিল ১ হাজার ৩৩৬ কোটি টাকা। আলোচ্য সময়ে ভ্যাট পরবর্তী আয় হয়েছিল ১ হাজার ৬৩২ কোটি টাকা। আগের বছরের একই সময়ে যা হয়েছিল ১ হাজার ১৮৪ কোটি টাকা। আর চলতি বছরের আলোচিত ৩ মাসে বিকাশের পরিচালন মুনাফা হয়েছে ২০৩ কোটি টাকা। ২০২৪ সালের জুলাই-সেপ্টেম্বর সময়ে যা হয়েছিল মাত্র ৯৪ কোটি টাকা। ওই বছর সুদ আয় থেকে কোম্পানিটি আরো ৪৭ কোটি টাকা আয় করেছিল। সার্বিকভাবে ২০২৪ সালের জুলাই-সেপ্টেম্বর সময়ে ১০৯ কোটি টাকা নিট মুনাফা করা প্রতিষ্ঠানটি চলতি বছরের একই সময়ে ১৯৭ কোটি টাকা নিট মুনাফা করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!