1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৯ ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

৯ ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

প্রতিনিধি

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টায় জাতির উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচারের লক্ষ্যে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে আনুষ্ঠানিকভাবে অনুমতি চেয়ে আবেদন দাখিল করা হয়েছে।

দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ জাতীয় প্রেক্ষাপটে একটি দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

এ ধারাবাহিকতায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জামায়াত আমির ডা. শফিকুর রহমান আগামী ৯ ফেব্রুয়ারি রাত ৯টায় জাতির উদ্দেশে ভাষণ প্রদান করবেন। ভাষণে তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, গণভোট, জনগণের অধিকার ও ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার বিষয়ে দলের অবস্থান ও দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন বলে জানানো হয়েছে।

জামায়াতের পক্ষ থেকে আরও জানানো হয়, রাষ্ট্রীয় গণমাধ্যমে ভাষণ সম্প্রচারের জন্য ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত আবেদন দাখিল করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!