1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৮ ফেব্রুয়ারি থেকে হজযাত্রীদের ভিসা আবেদন শুরু, চলবে ২০ মার্চ পর্যন্ত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

৮ ফেব্রুয়ারি থেকে হজযাত্রীদের ভিসা আবেদন শুরু, চলবে ২০ মার্চ পর্যন্ত

প্রতিনিধি

আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের হজে গমনেচ্ছু বাংলাদেশি হজযাত্রীদের ভিসা আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। এ আবেদন কার্যক্রম চলবে আগামী ২০ মার্চ পর্যন্ত। গত ২৯ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের হজের জন্য সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করা সব হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, হজযাত্রীদের অবশ্যই সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে নির্ধারিত টিকাকেন্দ্র থেকে প্রয়োজনীয় টিকা গ্রহণ করতে হবে।

স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ শেষে ফিটনেস সনদ সংগ্রহ করা বাধ্যতামূলক। এরপর সৌদি সরকারের নির্ধারিত নুসুক মাসার পদ্ধতির মাধ্যমে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে হজ ভিসার জন্য আবেদন করতে হবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিসহ দেশের সব হজযাত্রীকে নিজ নিজ সুবিধাজনক সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার পাশাপাশি নির্ধারিত কেন্দ্র থেকে টিকা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে ভিসার আবেদন সম্পন্ন না করলে হজে যাওয়ার সুযোগ থাকবে না বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

মন্ত্রণালয় আরও স্পষ্ট করে জানিয়েছে, ফিটনেস সনদ ছাড়া কোনো হজযাত্রীকে এ বছর হজে যেতে দেওয়া হবে না। হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!