1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৭ হাজার টাকা ঋণখেলাপি, প্রার্থিতা হারালেন গণঅধিকারের প্রার্থী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

৭ হাজার টাকা ঋণখেলাপি, প্রার্থিতা হারালেন গণঅধিকারের প্রার্থী

প্রতিনিধি

৭ হাজার টাকা ঋণখেলাপি, প্রার্থিতা হারালেন গণঅধিকারের প্রার্থী
ক্রেডিট কার্ডের চার্জ বাবদ টাকা বকেয়া থাকায় ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হওয়ায় খাগড়াছড়ি জেলার গণঅধিকার পরিষদের প্রার্থী দিনময় রওয়াজার প্রার্থিতা বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে আয়োজিত প্রার্থী বাছাই কার্যক্রম শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা আনোয়ার সাদাত এ ঘোষণা দেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংক সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দিনময় রওয়াজার নামে একটি ক্রেডিট কার্ডের চার্জ বকেয়া রয়েছে। নির্বাচন আইন অনুযায়ী কোনো প্রার্থী ঋণখেলাপি হলে তার মনোনয়ন বৈধ থাকে না। এ কারণে তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রার্থী দিনময় রওয়াজা বলেন, তিনি বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। ২০২২ সালে তিনি সর্বশেষ সিটি ব্যাংকের একটি ক্রেডিট কার্ড ব্যবহার করেছিলেন এবং পরে মূল বকেয়া টাকা পরিশোধ করেন। তবে ব্যাংক কর্তৃপক্ষ তার কাছ থেকে কার্ডটি ফেরত নেয়নি। কার্ডের বার্ষিক চার্জ ও অন্যান্য চার্জ বাবদ বর্তমানে ৭ হাজার ১২৬ টাকা বকেয়া দেখানো হচ্ছে, যার ভিত্তিতে তাকে ঋণখেলাপি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তিনি আরও বলেন, আমি মূল টাকা পরিশোধ করেছি। সামান্য চার্জের বিষয়টি নিয়ে আমাকে ঋণখেলাপি দেখিয়ে মনোনয়ন বাতিল করা হয়েছে, যা দুঃখজনক। বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি জেলার ২৯৮ নম্বর সংসদীয় আসন থেকে গণঅধিকার পরিষদের মনোনয়ন পেয়েছিলেন দিনময় রওয়াজা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!