1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৭ নভেম্বর বিপ্লব ও সংহতিদিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

৭ নভেম্বর বিপ্লব ও সংহতিদিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধি

৭ নভেম্বর বিপ্লব ও সংহতিদিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
আবু ইউসুফ, নেছারাবাদ প্রতিনিধি
৭ নভেম্বর মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নজরুল ইসলাম খান, আহবায়ক, পিরোজপুর জেলা বিএনপি।
বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমন, সভাপতি, ভান্ডারিয়া উপজেলা বিএনপি ও বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) আসন থেকে। এছাড়া উপস্থিত ছিলেন আলহাজ্ব শফিকুল ইসলাম ফরিদ, সাবেক আহবায়ক, স্বরূপকাঠী পৌর বিএনপি।
সভাপতিত্ব করেন আলহাজ্ব কাজী মোঃ কামাল হোসেন, সভাপতি, স্বরূপকাঠী পৌর বিএনপি।
সঞ্চালনায় ছিলেন জনাব মোঃ মঈনুল হাসান, সাধারণ সম্পাদক, স্বরূপকাঠী পৌর বিএনপি।
র‍্যালিটি স্বরূপকাঠী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। বক্তারা বলেন,”৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। এ দিনেই সৈনিক-জনতার ঐক্যে জাতি স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল।”
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
পুরো অনুষ্ঠান শেষে জাতীয়তাবাদী চেতনায় এক স্লোগানে মুখরিত হয় চারদিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!