1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পুনর্বহাল, সরকারি ছুটিসহ পালনের নির্দেশ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পুনর্বহাল, সরকারি ছুটিসহ পালনের নির্দেশ

প্রতিনিধি

সরকার প্রতি বছর ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে রাষ্ট্রীয় মর্যাদায় পালনের সিদ্ধান্ত বাস্তবায়নে আনুষ্ঠানিক পরিপত্র জারি করেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এ পরিপত্রে দিবসটিকে ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার কথা জানানো হয়।

পরিপত্র অনুযায়ী, এখন থেকে প্রতিবছর ৭ নভেম্বর যথাযথ গুরুত্ব ও মর্যাদায় পালিত হবে এবং দিনটি সরকারি ছুটি হিসেবে গণ্য হবে। দিবসটি পালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ এবং সরকারি সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, গত ১৬ এপ্রিল অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে ৭ নভেম্বরকে পুনরায় জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গণি জানান, দীর্ঘ প্রায় ১৬ বছর পর দিবসটি আবার রাষ্ট্রীয়ভাবে পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ভবিষ্যতে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে এবং এ উপলক্ষে সরকারি ছুটি থাকবে।

অন্যদিকে, মন্ত্রিপরিষদ বিভাগ একই পরিপত্রে প্রতি বছর ৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে পালনের ঘোষণাও দিয়েছে। তবে এ দিবসে কোনো সরকারি ছুটি থাকবে না।

সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোর তালিকায় নতুন করে সংযোজন ও পুনর্বিন্যাস ঘটল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!