1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৭ দিনের মধ্যে অবৈধ বাস কাউন্টার সরাতে হবে: ডিএমপি নির্দেশ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

৭ দিনের মধ্যে অবৈধ বাস কাউন্টার সরাতে হবে: ডিএমপি নির্দেশ

প্রতিনিধি

ঢাকা মহানগরের যানজট কমানো ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিক করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর অনুমোদনহীন আন্তঃজেলা বাস কাউন্টার অপসারণের নির্দেশ দিয়েছে।

রোববার (৫ এপ্রিল) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল ব্যতীত মহানগরের অন্য কোনো স্থানে অনুমোদনহীন বাস কাউন্টার পরিচালনা করা যাবে না। এছাড়া অবৈধ নাইট কোচ কাউন্টারও স্ব-উদ্যোগে অপসারণের অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৭ কার্যদিবসের মধ্যে নির্দেশনা না মানলে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে থাকতে পারে কারাদণ্ড, অর্থদণ্ড, রুট পারমিট বাতিল এবং মালামাল বাজেয়াপ্ত।

ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বলেন, “জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহানগরের যানজট নিরসনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!