1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৭ দফা দাবিতে চবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

৭ দফা দাবিতে চবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

প্রতিনিধি

শতভাগ আবাসন নিশ্চিত, সকল বিভাগ-ইনস্টিটিউটে সেশনজট নিরসন ও অনতিবিলম্বে চাকসু নির্বাচনসহ ৭ দফা দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রশিবির।

সোমবার (১৯ মে) চাকসু ভবন থেকে চবি ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশটি শুরু হয়ে প্রশাসনিক ভবন ও শহীদ মিনার অতিক্রম করে জিরো পয়েন্টে এসে শেষ হয়। পরে শাখা সভাপতি ৭ দফা দাবি ঘোষণা করেন।

সমাবেশে চবি ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বলেন, উপাচার্য স্যার বলেছেন, ‘তোমাদের দাবির সাথে আমার দাবিগুলো যুক্ত করো।’ আমরা আপনার দাবিগুলো কাকে জানাবো? আপনিই তো এই বিশ্ববিদ্যালয়ের অভিভাবক। আপনার দাবি যদি থাকতো, তাহলে আমাদের দাবির সাথে যুক্ত করে কেন সেটা ড. মুহাম্মদ ইউনূসের কাছে উপস্থাপন করেননি? এর জবাব আপনাকে দিতে হবে।

তিনি বলেন, আপনি বলেছেন যারা অবৈধ ও টাকার মাধ্যমে নিয়োগ হয়েছে, তাদের কারণে ৪০ বছর এই বিশ্ববিদ্যালয় অকেজো থাকবে। তাহলে তারা কেন শিক্ষকের পদে থাকবে? যারা আমাদের ভাইকে হত্যা করেছে, শহীদ মিনারে রক্ত ঝড়িয়েছে, তারা কেন এখনো বিভিন্ন পদে পদায়ন হচ্ছে? কেন তাদেরকে বহিষ্কার করা হচ্ছে না? তাদেরকে সাথে নিয়ে আপনারা কিসের কনফারেন্স-সেমিনার করেন?

বিক্ষোভ সমাবেশে চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহিম হোসেন রনি, মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক খুররাম মুরাদ, চবি শাখা সেক্রেটারি মোহাম্মদ আলী, শাখা শিক্ষা সম্পাদক পারভেজ উদ্দিন, অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ছাত্রশিবিরের ঘোষিত ৭ দফা দাবি হচ্ছে– শতভাগ আবাসন নিশ্চিত করতে হবে এবং আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত অনাবাসিক সকল শিক্ষার্থীকে আবাসন ভাতা প্রদান করতে হবে, সকল বিভাগ ও ইনস্টিটিউটে অনতিবিলম্বে সেশনজট নিরসন এবং শিক্ষার আধুনিকায়ন নিশ্চিত করতে হবে, পর্যাপ্ত ও নিরাপদ যাতায়াত সুবিধা নিশ্চিত করতে হবে, অনতিবিলম্বে চাকসু নির্বাচন দিতে হবে, দ্রুত সময়ের মধ্যে টিএসসি স্থাপন, সেন্ট্রাল অডিটোরিয়াম নির্মাণ, কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ এবং আবাসিক হল ও অন্যান্য স্থাপনাসমূহ সংস্কার করতে হবে, জুলাই বিপ্লব ও ফ্যাসিবাদী শাসনামলে শিক্ষার্থীদের নির্যাতনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কার এবং জড়িত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের চাকরিচ্যুত করতে হবে এবং বিগত ফ্যাসিবাদী শাসনামলে অবৈধ নিয়োগের সাথে জড়িত সকলের বিচার এবং নিয়োগপ্রাপ্তদের চাকরিচ্যুত করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!