1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নারী শিক্ষার্থীদের হল নির্মাণ এবং ৭ কলেজ অধিভুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

শুক্রবার (১ অক্টোবর) বিকেলে ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে ‘৭ কলেজ অধিভুক্তি বাতিল চাই আন্দোলন’ ব্যানারে তারা এই বিক্ষোভ সমাবেশ করেন।

এসময় শিক্ষার্থীরা ‘শুনো ভাই, শুনো বোন, ঢাবির কোনো শাখা নাই’; ‘ওয়ান টু, থ্রি, ফোর, এফিলিয়েয়েড নো মোর’; ‘৭ কলেজের ঠিকানা, ঢাবিতে হবে না’; লাগাও তালা, বাঁচাও ঢাবি’ স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যদি একটি ইটের গাঁথুনি হয় তবে সেটা মেয়েদের হলের জন্য হতে হবে। বিশ্ববিদ্যালয়ের মেয়েরা আবাসন সংকটে ভুগছে দীর্ঘদিন ধরেই। কিন্তু বিগত কয়েকটি প্রশাসন তাদের শতভাগ আবাসন নিশ্চিত করতে পারেনি। ফলে মেয়েরা গণরুমে মানবেতর জীবন কাটায়। এখনো প্রথম বর্ষের সকল মেয়ে হলে সিট পায় না। অনেকে তৃতীয় বা চতুর্থ বর্ষে গিয়ে সিট পায়৷ তাই আমরা অনতিবিলম্বে আমরা মেয়েদের জন্য হল নির্মাণ করার দাবি জানাই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান ফেরদৌস বলেন, ৭ কলেজের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং পিছিয়ে যাচ্ছে। ঢাবির বুকে ৭ কলজে কাটা হয়ে দাঁড়িয়েছে। আমরা অতি দ্রুত তাদের অধিভুক্তি বাতিল চাই।

শিক্ষার্থীরা বলেন, আমরা ২০১৯ সালে ৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলন করেছিলাম। আমরা প্রায় সফলও হয়েছিলাম। ঠিক তখন সন্ত্রাসী ছাত্রলীগ আমাদের উপর হামলা করে আমাদের অনেক শিক্ষার্থীকে আহত করে। ফলে আমরা আন্দোলন শেষ দিকে এসেও সফল হতে পারিনি। কিন্তু আমরা এবার আন্দোলন ছেড়ে যাবো না। ৭ কলেজের অধিভুক্তি বাতিলের আগে আমরা রাজপথ ছেড়ে যাবো না।

তারা বলেন, তৎকালীন উপাচার্য তিনি আমাদের আশ্বাস দিয়েছিলেন যে তাদের সাথে আমাদের সার্টিফিকেটের রঙের পার্থক্য থাকবে এবং তাদের সার্টিফিকেটে ‘অ্যাফিলিয়েটেড’ লেখা থাকবে। এসব বলে আমাদের সামনে তিনি মুলা ঝুলিয়েছিলেন। আমাদের গলায় কাটা বেঁধে রেখেছিলেন। এখনও আমাদের এই আন্দোলন দমানোর জন্য অনেকেই নেগোসিয়েশন করতে আসবে। আমাদের বিভিন্ন কিছু বুঝানোর চেষ্টা করবে কিন্তু আমরা সেটা মেনে নেবো না৷ আমরা ৭ কলেজের অধিভুক্তি বাতিল করেই রাজপথ ছাড়বো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!