1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৬ বছর পর টি-টোয়েন্টি সিরিজ জয়, কী বলছেন অধিনায়ক লিটন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

৬ বছর পর টি-টোয়েন্টি সিরিজ জয়, কী বলছেন অধিনায়ক লিটন

প্রতিনিধি

সবশেষ ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। ৬ বছর পর আবারও সিরিজ জিতল টিম টাইগার্স।

আজ (বুধবার) সেন্ট ভিনসেন্টে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিয়েছে লিটন দাসরা। লো স্কোরিং ম্যাচটির চিত্রপটই পাল্টে দিয়েছিলেন শামীম হোসেন। ১৭ বলে ৩৫ রান করেন টাইগার এই ব্যাটার।

ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাসও প্রশংসা করলেন শামীম পাটোয়ারীর। এমনকি এমন জয়ের পর পুরো বাংলাদেশের মানুষ খুশি বলেও দাবি করলেন টাইগার এই অধিনায়ক।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক লিটন বলেন, ‘আমি খুব খুশি। শুধু আমি না, পুরো বাংলাদেশের মানুষই খুশি। আমরা এমন জয়ের দিকে তাকিয়ে ছিলাম। আমি যখন প্রথম বল খেলি, খুব কঠিন ছিল ব্যাট করা। শামীমকে ধন্যবাদ, সে খুব ভালো ব্যাট করেছে।’

ম্যাচশেষে দলের বাকি সদস্যদের কৃতিত্ব দিতেও ভুলেননি অধিনায়ক লিটন, ‘বোলারদের কৃতিত্ব দিতেই হয়। যখন আমরা উইকেট নিয়েছি, যেই বোলিংয়ে এসেছে উইকেট এনে দিয়েছে। এটা আসলে দলীয় প্রচেষ্টার ব্যাপার ছিল। আমরা একটা ভালো ফ্লোতে ছিলাম ওই মুহূর্তে। আমাদের এসে ভালো ক্রিকেট খেলতে হবে আবারও। ’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!