1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৬৭ বছরের অবসান ঘটিয়ে জম্মু-কাশ্মিরের ইতিহাস - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

৬৭ বছরের অবসান ঘটিয়ে জম্মু-কাশ্মিরের ইতিহাস

প্রতিনিধি

জম্মু-কাশ্মিমের হয়ে দুই ইনিংসে ১২টি উইকেট নেন আকিব নবী।
দীর্ঘ ৬৭ বছরের প্রতীক্ষার অবসান! মধ্যপ্রদেশকে ৫৬ রানে হারিয়ে প্রথমবারের মতো রঞ্জি ট্রফির সেমিফাইনালে জায়গা করে নিয়েছে জম্মু ও কাশ্মির। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে অনুষ্ঠিত এই কোয়ার্টার ফাইনালে একাই ১২ উইকেট নিয়ে মধ্যপ্রদেশের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন পেসার আকিব নবী। তার নৈপুণ্যেই সেরা চারে উঠে দল।

পুরো ম্যাচজুড়ে বল হাতে ত্রাস সৃষ্টি করেছিলেন আকিব নবী। প্রথম ইনিংসে ৪০ রানে ৭ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ৭০ রানে ৫ উইকেট শিকার করেন। ম্যাচে মোট ১১০ রানে ১২ উইকেট নিয়ে তিনি জম্মু ও কাশ্মিরের এই ঐতিহাসিক জয়ের নায়ক হয়ে রইলেন। চলতি রঞ্জি ট্রফিতে তিনি এখন পর্যন্ত ৪৬টি উইকেট শিকার করেছেন।

২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মধ্যপ্রদেশ চতুর্থ দিনের শুরুতে ৫ উইকেটে ৮৭ রান নিয়ে ব্যাটিং শুরু করে। অলরাউন্ডার সারাংশ জৈন ৬৪ রানের এক লড়াকু ইনিংস খেলে স্বাগতিকদের ম্যাচে টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু আকিব নবীর বলে তিনি বোল্ড হতেই মধ্যপ্রদেশের জয়ের আশা শেষ হয়ে যায়। শেষ উইকেটে আরিয়ান পান্ডে এবং কুলদীপ সেন ২৩ রান যোগ করে কিছুটা প্রতিরোধ গড়লেও শেষ রক্ষা হয়নি।

ম্যাচের শুরুর দিকে জম্মু ও কাশ্মীর ব্যাটিং বিপর্যয়ে পড়লেও লোয়ার অর্ডারের দৃঢ়তায় তারা লড়াই করার মতো পুঁজি পায়। বিশেষ করে আবিদ মুশতাক এবং বংশরাজ শর্মার গুরুত্বপূর্ণ জুটি জম্মু ও কাশিরকে চালকের আসনে বসিয়ে দেয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!