1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৬০ সেকেন্ডে আটটি আফটারশক তুরস্কে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

৬০ সেকেন্ডে আটটি আফটারশক তুরস্কে

প্রতিনিধি

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ খারমানমারাসের গাজিয়ানতেপ শহরের কাছে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের এক মিনিটের মধ্যে আটটি আফটার শক (পরাঘাত) আঘাত হানে।

সিএনএনের সাংবাদিক এয়াদ কৌরদি এ তথ্য জানিয়েছেন। তিনি গাজিয়ানতেপ শহরেই থাকেন।

সিএনএনকে তিনি জানিয়েছেন, ৭.৮ মাত্রার ভূমিকম্পের পর খুবই শক্তিশালী আটটি আফটার শকও হয়েছে। এতে তার ঘরে থাকা বিভিন্ন জিনিসপত্র মাটিতে পড়ে যায়।

ভূমিকম্পের পরপরই তার আশপাশের বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় আশ্রয় নেন বলেও জানিয়েছেন তিনি।

সিএনএনের আবহাওবিদরা বলছেন, এরকম শক্তিশালী ভূমিকম্পের পর কয়েক ঘণ্টা এমনকি কয়েকদিন পর পর্যন্তও আফটারশক হতে পারে।
স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে তুরস্কে। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস এক বিবৃতি অনুযায়ী, পর পর দু’টি ভূমিকম্প হয়েছে তুরস্কে। প্রথমটি হয়েছে ভোর ৪ টা ১৭ মিনিটে এবং সেটির মাত্রা ছিল ৭ দশমিক ৮; দ্বিতীয়টি ঘটে তার ১৫ মিনিট পর। সেটি মাত্রা ছিল ৬ দশমিক ৭।

সিরিয়া, লেবানন এবং সাইপ্রাসেও কম্পন অনুভূত হয়েছে।

বাংলাদেশ সময় সকাল ১০টায় এ প্রতিবেদন লেখার সময় সংবাদ সংস্থা এপির তথ্য অনুযায়ী ভূমিকম্পে নিহতের সংখ্যা অন্তত ১০০

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!