1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৫ লাখ বেকারকে মাসিক ১০ হাজার টাকা সুদমুক্ত ঋণ, ভ্যাট ১০% করতে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

৫ লাখ বেকারকে মাসিক ১০ হাজার টাকা সুদমুক্ত ঋণ, ভ্যাট ১০% করতে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ

প্রতিনিধি

ক্ষমতায় গেলে শিক্ষাজীবন শেষ হওয়ার পর চাকরি পাওয়া পর্যন্ত সময়ে ৫ লাখ গ্র্যাজুয়েটকে সর্বোচ্চ দুই বছর মেয়াদে মাসিক ১০ হাজার টাকা সুদমুক্ত ঋণ (কর্জে হাসানা) দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে আয়োজিত ‘পলিসি সামিট ২০২৬’-এ।

পলিসি সামিটে জামায়াতের নীতিনির্ধারক ও প্যানেলিস্টরা দেশের জন্য নানা পদক্ষেপের প্রতিশ্রুতি ঘোষণা করেন। মূল পয়েন্টগুলো হলো—

অর্থনীতি ও দুর্নীতি:

  • দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ।
  • ট্যাক্স ও ভ্যাট বর্তমান হার থেকে ক্রমান্বয়ে কমিয়ে দীর্ঘমেয়াদে ট্যাক্স ১৯% এবং ভ্যাট ১০% করা।
  • সব শিল্পে আগামী তিন বছরে গ্যাস, বিদ্যুৎ ও পানির চার্জ বাড়ানো হবে না।
  • বন্ধ কলকারখানা পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে চালু এবং ১০% মালিকানা শ্রমিকদের দেওয়া হবে।
  • ব্যবসাবান্ধব নীতি ও সহজ লাইসেন্সিং ব্যবস্থা প্রবর্তন।

শিক্ষা:

  • গ্র্যাজুয়েশন শেষে চাকরি পাওয়া পর্যন্ত ৫ লাখ গ্র্যাজুয়েটকে মাসিক সর্বোচ্চ ১০ হাজার টাকা সুদমুক্ত ঋণ প্রদান।
  • মেধা ও প্রয়োজনের ভিত্তিতে ১ লাখ শিক্ষার্থীর জন্য মাসিক ১০ হাজার টাকা সুদমুক্ত শিক্ষাঋণ।
  • প্রতিবছর বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে ১০০ শিক্ষার্থীকে সুদমুক্ত শিক্ষাঋণ, যাতে গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রী হার্ভার্ড, এমআইটি, অক্সফোর্ড বা ক্যামব্রিজে পড়াশোনা করতে পারে।
  • ইডেন, বদরুন্নেসা ও হোম ইকোনোমিক্স কলেজ একীভূত করে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বড় কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর।
  • সব নিয়োগ মেধাভিত্তিক হবে।

স্বাস্থ্যসেবা:

  • ৬০ বছরের ঊর্ধ্বে বয়স্ক ও ৫ বছরের নিচের শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা।
  • ৬৪ জেলায় ৬৪টি বিশেষায়িত হাসপাতাল।
  • ‘ফার্স্ট থাউজেন্ড ডেইজ প্রোগ্রাম’-এর মাধ্যমে গর্ভধারণ থেকে শিশুর বয়স দুই বছর পর্যন্ত স্বাস্থ্য ও পুষ্টি নিরাপত্তা।

তরুণ ও উদ্যোক্তা উন্নয়ন:

  • দক্ষ জনশক্তি ও জব প্লেসমেন্টের জন্য নতুন মন্ত্রণালয়।
  • ৫ বছরে ১ কোটি তরুণকে বাজারভিত্তিক স্কিল প্রশিক্ষণ।
  • প্রতিটি উপজেলায় ‘ইয়ুথ টেক ল্যাব’, প্রতিটি জেলায় ‘জেলা জব ইয়ুথ ব্যাংক’ গঠন।
  • নারী, তরুণ ও অবহেলিত জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে ৫ লাখ উদ্যোক্তা তৈরির লক্ষ্য।
  • ১৫ লাখ ফ্রিল্যান্সার তৈরি।

আইসিটি ও ডিজিটাল বাংলাদেশ:

  • আইসিটি সেক্টরে ‘ভিশন ২০৪০’।
  • ২০৩০ সালের মধ্যে ২০ লাখ আইসিটি জব সৃষ্টি।
  • ন্যাশনাল পেমেন্ট গেটওয়ে স্থাপন।
  • আইসিটি থেকে ৫০০ কোটি মার্কিন ডলার রপ্তানি আয়।
  • ১৫০ কোটি মার্কিন ডলার ব্যয় সাশ্রয়।
  • শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর।

রেমিট্যান্স উন্নয়ন:

  • ৫-৭ বছরের মধ্যে দক্ষ জনশক্তির মাধ্যমে রেমিট্যান্স আয় ২-৩ গুণ বৃদ্ধি।
  • প্রবাসী প্রফেশনাল, গবেষক ও শিক্ষকদের দেশে ফিরিয়ে আনা ‘ইন্টেলেকচুয়াল রেমিট্যান্স’ হিসেবে ব্যবহার।

পলিসি সামিটে দেশের বিভিন্ন রাজনৈতিক নেতা, রাষ্ট্রদূত, গবেষক, শিক্ষাবিদ, সাংবাদিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন। জামায়াতের শীর্ষ নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!