1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৪ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সময়ে সড়ক দুর্ঘটনায় ৩২০ জন নিহত ও ৪৬২ জন আহত বিআরটিএর হিসাব - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

৪ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সময়ে সড়ক দুর্ঘটনায় ৩২০ জন নিহত ও ৪৬২ জন আহত বিআরটিএর হিসাব

অনলাইন ডেস্ক :

এবার ঈদযাত্রার ১৭ দিনে সারাদেশে ২৬৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। সংস্থাটি বলছে, ৪ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সময়ে ঘটা এসব সড়ক দুর্ঘটনায় ৩২০ জন নিহত ও ৪৬২ জন আহত হয়েছেন। এই সময়ে গড়ে প্রতিদিন ১৭টি সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। রোববার (২১ এপ্রিল) দুপুরে বনানীর বিআরটিএর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

তিনি আরও বলেন, ঈদ পূর্ববর্তী অর্থাৎ ৪ থেকে ১০ এপ্রিল পর্যন্ত ৭ দিনে সারাদেশে ১১৮টি সড়ক দুর্ঘটনায় ১২৭ জন নিহত ও ২০৬ জন আহত হয় অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ১৭টি দুর্ঘটনায় প্রায় ১৮ জন নিহত ও প্রায় ২৯ জন আহত হয়। ঈদ পরবর্তী অর্থাৎ ১২ থেকে ২০ এপ্রিল পর্যন্ত ৯ দিনে সারাদেশে ১৪৯টি সড়ক দুর্ঘটনায় ১৬৬ জন নিহত ও ২৩৩ জন আহত হয় অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ১৭টি দুর্ঘটনায় প্রায় ১৮ জন নিহত ও প্রায় ২৬ জন আহত হন। তিনি আরও বলেন, ৪ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সময়ে ২৫৪টি সড়ক দুর্ঘটনায় ২৯৫ জন নিহত ও ৪০৫ জন আহত হয়েছেন। এসবের মধ্যে ঢাকা বিভাগে ৫৮টি দুর্ঘটনায় ৭৩ জন নিহত এবং ৭১ জন আহত হয়েছেন।

এছাড়া চট্টগ্রাম বিভাগে ৪৭টি দুর্ঘটনায় ৪৭ জন নিহত এবং ১০৮ জন আহত হয়েছেন; রাজশাহী বিভাগে ৩৮টি দুর্ঘটনায় ৪৩ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন; খুলনা বিভাগে ২৯টি দুর্ঘটনায় ৩১ জন নিহত এবং ৪৩ জন আহত হয়েছেন; বরিশাল বিভাগে ২৫টি দুর্ঘটনায় ৩৪ জন নিহত এবং ৪৭ জন আহত হয়েছেন; সিলেট বিভাগে ১৪টি দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন; রংপুর বিভাগে ১৯টি দুর্ঘটনায় ২০ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন এবং ময়মনসিংহ বিভাগে ২৪টি দুর্ঘটনায় ৩০ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!