1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৪২ ডিগ্রি তাপমাত্রার সঙ্গে সাড়ে ৫শ মিলিমিটার বৃষ্টির আভাস - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

৪২ ডিগ্রি তাপমাত্রার সঙ্গে সাড়ে ৫শ মিলিমিটার বৃষ্টির আভাস

প্রতিনিধি

আগামী তিনমাসের মধ্যে দেশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তীব্র তাপপ্রবাহের সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. মমিনুল ইসলামের দেওয়া মার্চ থেকে মে মাসের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আগামী তিন মাসের মধ্যে তীব্র কালবৈশাখী ঝড় ও তীব্র তাপপ্রবাহ হতে পারে। তীব্র তাপপ্রবাহের সময় সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এছাড়া সাগরে ২ থেকে ৩টি লঘুচাপ থেকে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সেই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে সাড়ে ৫শ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, মার্চ মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হলেও এপ্রিল ও মে মাসে মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টি হতে পারে। মার্চ, এপ্রিল ও মে এই তিন মাসে সর্বোচ্চ বৃষ্টিপাত হবে সিলেট বিভাগে। এ বিভাগে মার্চ মাসে ১১০-১৩০ মিলিমিটার, এপ্রিলে ২৮০-৩২০ মিলিমিটার এবং মে মাসে ৪৯০-৫৪০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।

মার্চ থেকে মে মাসে যেমন থাকবে আবহাওয়া

১. সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

২. বঙ্গোপসাগরে ২-৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ/ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

৩. দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।

৪. দেশে ৫-৮ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা। মাঝারি ধরনের এবং ২-৩ দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভবনা রয়েছে।

৬. দেশে ৪-৭টি মৃদু (৩৬-৩৭.৯°সেলসিয়াস), মাঝারি (৩৮-৩৯.৯°সেলসিয়াস) এবং ২-৪টি মাঝারি (৩৮-৩৯.৯°সেলসিয়াস) থেকে তীব্র (৪০-৪১.৯°সেলসিয়াস) তাপ প্রবাহ বয়ে যেতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!