1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৪১৯ উপজেলায় অতিরিক্ত ওএমএস চালু, চাল মিলবে ৩০ টাকায় - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

৪১৯ উপজেলায় অতিরিক্ত ওএমএস চালু, চাল মিলবে ৩০ টাকায়

প্রতিনিধি

চালের বাজার মূল্য স্থিতিশীল রাখতে এবং স্থানীয় জনগণকে মূল্য সহায়তা দিতে আজ (২২ জানুয়ারি) থেকে দেশের ৪১৯টি উপজেলায় অতিরিক্ত ওএমএস (ওপেন মার্কেট সাপ্লাই) কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি উপজেলায় দৈনিক এক টন করে চাল এই কর্মসূচির আওতায় প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি করা হবে

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাধারণ ওএমএস কর্মসূচি ইতিমধ্যে চলমান রয়েছে। অতিরিক্ত ওএমএস কর্মসূচি সাধারণ ওএমএসের পাশাপাশি কার্যকর থাকবে। এই কর্মসূচির মাধ্যমে সাধারণ ওএমএসের আওতায় সারাদেশের ১,০৮১টি কেন্দ্রে প্রতিদিন ১,৪১৭.৫ টন আটা এবং ১,১৭৫ টন চাল ভর্তুকি মূল্যে বিক্রি করা হয়। আটার দাম প্রতি কেজি ২৪ টাকা, এবং ২ কেজি প্যাকেট আটার দাম ৫৫ টাকা নির্ধারিত আছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, দেশে পর্যাপ্ত খাদ্য মজুত থাকা সত্ত্বেও কিছু নির্দিষ্ট এলাকায় চালের বাজারে দাম বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা গেছে। এটি নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। সাধারণ ও মধ্যম মানের চালের বাজারের দাম বর্তমানে স্থিতিশীল রয়েছে।

খাদ্য মন্ত্রণালয় আশা করছে, এই অতিরিক্ত ওএমএস কর্মসূচি সাধারণ মানুষকে স্বল্পমূল্যে চালের নিশ্চয়তা প্রদান করবে এবং বাজারে দর বৃদ্ধির প্রবণতাকে নিয়ন্ত্রণে রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!