1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৪০ বছর পর জামায়াতের দুই আসন পুনরুদ্ধার, একটিতে অভিষেক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

৪০ বছর পর জামায়াতের দুই আসন পুনরুদ্ধার, একটিতে অভিষেক

প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জে তিনটি আসনেই দীর্ঘ চার দশকের রাজনৈতিক ধারাবাহিকতায় বড় পরিবর্তন এসেছে। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনটি আসনেই জয় পেয়েছেন রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির ড. মিজানুর রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল।

এই বিজয়ের মধ্য দিয়ে ৪০ বছর পর চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসন পুনরুদ্ধার ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে অভিষেক ঘটিয়েছেন জামায়াতের প্রার্থীরা।

১৯৮৬ সালে চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ এই দুই আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জামায়াতের মীম ওবায়দুল্লাহ ও লতিফুর রহমান। আর ১৯৯৬ সালে আসন দুইটি বিএনপির প্রার্থীদের দখলে চলে যায়। সর্বশেষ দ্বাদশ জাতীয় নির্বাচনে আসন দুইটিতে জয় পেয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বিশ্বাস। তবে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে এর আগে জামায়াতের কোন প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হতে পারেননি।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ৬ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করলেও মূল প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়েছে বিএনপি ও জামায়াতের প্রার্থীদের মধ্যে। এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ড. কেরামত আলী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২ লাখ ৬ হাজার ৮৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫১৫ ভোট। ভোটের ব্যবধান প্রায় ৪৪ হাজার ৩৭৮ ভোট।

এছাড়া এ আসনে জাতীয় পার্টির আফজাল হোসেন ২ হাজার ২৬৩ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল হালিম ৫৫৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম ১ হাজার ৮৩ ভোট ও ইসলামী ফ্রন্টের নবাব শামসুল হোদা ৪৪৬ ভোট পেয়েছেন।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. মিজানুর রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ১৮৪টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ২২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ১১৯ ভোট। ভোটের ব্যবধান প্রায় ১৬ হাজার ১০৮।

এ আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাদেকুল ইসলাম ৬২৬ ভোট, জাতীয় পার্টির মু. খুরশিদ আলম ৮ হাজার ১৭৫ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ইব্রাহিম খলিল ১ হাজার ৬৯ ভোট পেয়েছেন।

অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ১৭২টি কেন্দ্র ছিল এবং সবকটি কেন্দ্র মিলিয়ে নুরুল ইসলাম বুলবুল পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ১৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনুর রশিদ পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ১৮ ভোট। ভোটের ব্যবধান প্রায় ৫৯ হাজার ১৪৮ ভোট।

এ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জেএসডির ফজলুর ইসলাম খাঁন সুমন ৬৩৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম ৮২০ ভোট ও গণঅধিকার পরিষদের শফিকুল ইসলাম ৩৬১ ভোট পেয়েছেন।

জয়ের প্রতিক্রিয়ায় নুরুল ইসলাম বুলবুল বলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনটি দীর্ঘদিন ধরে বিএনপি ও আওয়ামী লীগের দখলে ছিল। এবারের নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জনগণ তাদের ভোটের মাধ্যমে সেই বাস্তবতার পরিবর্তন ঘটিয়েছে এবং আমাকে নির্বাচিত করেছেন। এই বিজয় এককভাবে আমার নয়, এটি চাঁপাইনবাবগঞ্জের সাধারণ মানুষের বিজয়। আমি কৃতজ্ঞচিত্তে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রতিটি ভোটারকে ধন্যবাদ জানাই। সবাইকে সঙ্গে নিয়ে আমি একটি আধুনিক, উন্নত ও বাসযোগ্য চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে কাজ করব, ইনশাআল্লাহ। মানুষের প্রত্যাশা পূরণ করাই হবে আমার প্রধান দায়িত্ব।

এদিকে বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করায় চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের প্রার্থীদের ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। নির্বাচনী ফল ঘোষণার পর জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াতের নেতাকর্মীরা একত্র হয়ে তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ২৯ হাজার ৬৬০ জন এবং ৫১৮টি ভোটকেন্দ্র ছিল, যার মধ্যে ৩টি পোস্টাল ব্যালট কেন্দ্র।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!