1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৩ কার্যদিবস পর পুঁজিবাজারে হাজার কোটির নিচে লেনদেন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

৩ কার্যদিবস পর পুঁজিবাজারে হাজার কোটির নিচে লেনদেন

প্রতিনিধি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ (বুধবার) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন এক্সচেঞ্জটির তিনটি সূচক কমেছে। তবে দিনভর ছিল বিক্রেতার চাপ। কিন্তু কাঙ্ক্ষিত ক্রেতা না পাওয়ায় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ সিকিউরিটিজের বাজারদর কমেছে। আর সার্বিকভাবে লেনদেন কমেছে।

এদিন টানা তিন কার্যদিবস পর হাজার কোটা টাকার কম লেনদেন হয়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন সামান্য বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট কমে ৫ হাজার ৪৪৩ পয়েন্টে অবস্থান নিয়েছে। আগের দিনশেষে সূচকটির অবস্থান ছিল ৫ হাজার ৪৪৮ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট কমে ২ হাজার ১১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন শেষে সূচকটি ২ হাজার ১২৩ পয়েন্টে ছিল। এ ছাড়া, ডিএসই শরিয়াহ সূচক প্রায় ২ পয়েন্ট কমে ১ হাজার ১৮৯ পয়েন্টে অবস্থান নিয়েছে। আগের কর্মদিবস শেষে সূচকটি এক হাজার ১৯০ পয়েন্টে ছিল।

বুধবার (২৭ আগস্ট) ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে মাত্র ১৫৮টির। বিপরীতে কমেছে ১৭৪টির। তবে ৬২টির দর অপরিবর্তিত ছিল।

এক্সচেঞ্জটিতে আজ মোট ৯৭১ কোটি ৫৩ লাখ টাকা সিকিউরিটিজ লেনদেন হয়েছে। আগের দিন ১ হাজার ২৪৭ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল, যা গত বছরের ১১ আগস্টের পর সর্বোচ্চ। গত রোববার ও সোমবার এক্সচেঞ্জটিতে যথাক্রমে ১ হাজার ২০০ কোটি ২৬ লাখ এবং ১ হাজার ১৭৭ কোটি ৭৭ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়।

লেনদেন বাড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছে সিটি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ২২ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকালও ৪২ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হওয়ার মাধ্যমে ব্যাংকটি ডিএসইতে লেনদেন বৃদ্ধিতে সর্বোচ্চ ভূমিকা রেখেছিল।

অন্য পুঁজিবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই আজ ৪১ দশমিক ৮৫ পয়েন্ট কমেছে। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৪৩ প্রতিষ্ঠানের মধ্যে ১০৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৫টির এবং ৩২টির দাম অপরিবর্তিত রয়েছে। ১৫ কোটি ৬৩ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৫ কোটি ১ লাখ টাকা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!