1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৩৬ কেজি গাঁজাসহ উপজেলা যুবদলের শীর্ষ নেতা গ্রেপ্তার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড

৩৬ কেজি গাঁজাসহ উপজেলা যুবদলের শীর্ষ নেতা গ্রেপ্তার

প্রতিনিধি

৩৬ কেজি গাঁজাসহ উপজেলা যুবদলের শীর্ষ নেতা গ্রেপ্তার
আখাউড়ায় মাদকবিরোধী অভিযানে ৩৬ কেজি গাঁজা উদ্ধারসহ উপজেলা যুবদলের এক শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে ঢাকা-আগরতলা সড়কের গুরুত্বপূর্ণ কোড্ডা বাইপাস এলাকা থেকে তাকে ও তার এক সহযোগীকে আটক করা হয়।

গ্রেপ্তার যুবদল নেতা কামরুল হাসান (৪০) আখাউড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। তার সঙ্গে থাকা সহযোগী গোলাম রাব্বি (২৫) ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, কোড্ডা বাইপাস এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক পরিবহনের তথ্য তাদের কাছে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সকালে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ভেতর থেকে বস্তাবন্দি ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই গাড়িসহ দুইজনকে আটক করা হয়।

স্থানীয় সূত্র জানায়, ঢাকা-আগরতলা সড়কটি সীমান্তবর্তী হওয়ায় মাদক পরিবহনের নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সাম্প্রতিক সময়ে পুলিশের নজরদারি বাড়লেও এমন ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।

ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আখাউড়া উপজেলা যুবদলের আহ্বায়ক জাকির হোসেন বলেন, কামরুল আমাদের কমিটির যুগ্ম আহ্বায়ক এটা সত্য। তবে সে যে মাদক কারবারে জড়িত, তা তিনি জানতেন না। বিষয়টি জেলা কমিটিকে জানানো হয়েছে, দলীয়ভাবেই অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া গাঁজা ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!