1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৩৪তম ভিক্টোরিয়া কারাতে কাপে রৌপ্য জিতলেন কুড়িগ্রামের সুমন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

৩৪তম ভিক্টোরিয়া কারাতে কাপে রৌপ্য জিতলেন কুড়িগ্রামের সুমন

প্রতিনিধি

দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত ৩৪তম ভিক্টোরিয়া কারাতে কাপ ২০২৬-এ রৌপ্যপদক জিতেছেন কুড়িগ্রামের ক্রীড়াবিদ আরিফুর রহমান সুমন। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় ভিক্টোরিয়া রাজ্যের হিল বক্স ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।

অস্ট্রেলিয়ান কারাতে ফেডারেশনের আমন্ত্রণে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের হয়ে অংশ নেন সুমন। লাল-সবুজের পতাকা বুকে নিয়ে একের পর এক প্রতিপক্ষকে পরাজিত করে ফাইনালে পৌঁছান তিনি। তবে চূড়ান্ত লড়াইয়ে স্বাগতিক দেশের খেলোয়াড়ের কাছে ৩-২ পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন।

এর আগে, ব্যাংককে অনুষ্ঠিত জুজুৎসু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ ৭৭ কেজি মাইনাস ফাইটিং বিভাগে ব্রোঞ্জপদক জিতেছিলেন তিনি। আর ২০২২ সালে আবুধাবিতে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৬৯ কেজি বিভাগে স্বর্ণপদক জিতে বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে পরিচিতি পান সুমন।

পরবর্তীতে ২০২৩ সালে প্যারিস প্রিক্স চ্যাম্পিয়নশিপে রৌপ্যপদক অর্জন করেন। একই বছরের নভেম্বরে অ্যাক্রোপলিস ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে জেতেন স্বর্ণপদক। এছাড়া ২০২৪ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জপদক অর্জন করেন। বর্তমানে তিনি বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ২৩তম স্থানে আছেন।

আরিফুর রহমান সুমন কুড়িগ্রাম পৌর শহরের সবুজপাড়ার বাসিন্দা আনোয়ার হোসেন-আসমা বেগম দম্পতির ছেলে।

আরিফুর রহমান সুমন বলেন, ‘আমি তিনটি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, তিনটি এশিয়ান চ্যাম্পিয়নশিপ, দুটি অ্যাক্রোপলিস চ্যাম্পিয়নশিপসহ বিশ্বের এগারোটি দেশে বাংলাদেশ জাতীয় দলের হয়ে ফাইটিংয়ে অংশগ্রহণ করেছি। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আমার গভীর ভালোবাসা। চরম অধ্যবসায় ও অনুশীলনের ফলেই আজ আন্তর্জাতিক পর্যায়ে নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পারছি। আমি গর্বিত—আমার বাবা-মা, কুড়িগ্রাম তথা বাংলাদেশের মানুষের দোয়া ও ভালোবাসায় আজ আমি জাতীয় দলের হয়ে খেলছি। আগামীতেও দেশের হয়ে এই সাফল্যের ধারা বজায় রাখতে চাই।’

জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, বাংলাদেশের এই প্রতিভাবান ক্রীড়াবিদ বিশ্ব দরবারে দেশের পতাকাকে সম্মানিত করেছেন। তার এই সাফল্য বাংলাদেশের খেলাধুলায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!