1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
২ কোটি ১৫ লাখ টাকার নিষিদ্ধ বিয়ার ক্যানসহ আটক ৩ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

২ কোটি ১৫ লাখ টাকার নিষিদ্ধ বিয়ার ক্যানসহ আটক ৩

প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় ২৬ হাজার ৮শ ৮০ পিস নিষিদ্ধ চাইনিজ বিয়ার ক্যানসহ ৩ যুবককে গ্রেপ্তার করেছে কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত রাতে পটুয়াখালী টোল প্লাজা থেকে একটি কাভার্ডভ্যানসহ এসব মাদক জব্দ করা হয়।

গ্রেপ্তা‌ররা হলেন, বাসিরুল ইসলাম (২৮), মেহেদী হাসান রাব্বি (২৩) ও রুবেল মুন্সী (২৭)। বাসিরুল ও মেহেদী পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের ঠিকাদারি চাইনিজ প্রতিষ্ঠান ওরিয়েন্টাল পার্লে ভিন্নভিন্ন পদে কর্মরত।

ওই কাভার্ডভ্যানের চালক রুবেল মুন্সী বলেন, প্রতিটি ক্যানে ৩৩০ এমএল করে মোট বিয়ারের সংখ্যা ৮ হাজার ৮শ ৭০ লিটার। জব্দ এসব বিয়ারের অবৈধ বাজার মূল্য ২ কোটি ১৫ লক্ষ ৪ হাজার টাকা।

এ বিষয় পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, চীন থেকে নৌপথে এসব মাদক পায়রা বন্দর হয়ে কলাপাড়ায় আসে। এখান থেকে ঢাকায় পাচারকালে জব্দ করা হয় এসব মাদক।

দেশ স্বাধীনের পর বরিশাল বিভাগে অবৈধ বিয়ার জব্দের এটাই সবচেয়ে বড় চালান বলে জানান এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!