1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
২৯ কেজি স্বর্ণসহ দুই পাচারকারী আটক করেছে বর্ডার গার্ড - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

২৯ কেজি স্বর্ণসহ দুই পাচারকারী আটক করেছে বর্ডার গার্ড

প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে ২৯.১৫ কেজি স্বর্ণালংকারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য আটাশ কোটি পঁচাত্তর লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।শনিবার (১০ আগস্ট) বিকেলে টেকনাফ হ্নীলা ফুলের ডেইল নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন- মিয়ানমার মংডু সুইজা এলাকার মৃত মীর আহমেদ এর ছেলে আনোয়ার সাদেক (৪০) এবং উখিয়া ১৩ নং ক্যাম্পের মৃত লিয়াকত আলীর ছেলে ইয়াহিয়া খান (৪৫)।রোববার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

তিনি জানান, গোপন খবর পাওয়া যায় উপজেলা হ্নীলা ইউনিয়নের উত্তর ফুলের ডেইল নামক গ্রামে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারিরা স্বর্ণের একটি বড় চালান একটি বাড়িতে মজুত রেখেছে। পরে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় সন্দেহভাজন দুজন স্বর্ণ পাচারকারীকে ধাওয়া দিয়ে আটক করা হয়। এসময় একটি ঘরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ২৯.১৫ কেজি বিভিন্ন প্রকার স্বর্ণালংকার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য আটাশ কোটি পঁচাত্তর লাখ টাক চোরাকারবারিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত ইয়াহিয়া খান মায়ানমারের মংডু থেকে মিয়ানমারের নাগরিক আনোয়ার সাদেকের সহযোগিতায় স্বর্ণালংকারগুলো বাংলাদেশে পাচারের মাধ্যমে বিক্রি করার উদ্দেশ্যে বাংলাদেশে নিয়ে আসে।উদ্ধার করা স্বর্ণালংকার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় (ট্রেজারি শাখায়) জমা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!