1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
২৫ কেজি গাঁজা ও পিকআপসহ ০১ জনকে আটক করেছে ডিবি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

২৫ কেজি গাঁজা ও পিকআপসহ ০১ জনকে আটক করেছে ডিবি

প্রতিনিধি

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজা ও পিকআপসহ ০১ জন মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা তেজগাঁও বিভাগ। আটককৃতের নাম- মোঃ জুয়েল।

গতকাল সোমবার সন্ধ্যায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার তাজউদ্দিন আহম্মেদ স্বরণী এলাকায় অভিযান চালিয়ে তাকে গাঁজা ও পিকআপসহ আটক করে গোয়েন্দা তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা  জানান, কতিপয় মাদক কারবারি গাঁজা পরিবহন করে পিকআপযোগে সাত রাস্তার দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম তেজগাঁও শিল্পাঞ্চল থানার শহীদ তাজউদ্দিন আহম্মেদ স্বরণী এলাকার আকিজ সিএনজি পাম্প এর সামনে অবস্থান নেয়। কাঙ্ক্ষিত পিকআপটি আসলে পুলিশের মাইক্রোবাস দিয়ে ব্যারিকেড দিলে পিকআপ রেখে পালানোর সময় জুয়েলকে আটক করা হয়। পরবর্তীতে পিকআপটি তল্লাশি করে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!