1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
২২ বছর পর ইউপি চেয়ারম্যানের পদ ছাড়লেন জামায়াতের এমপি প্রার্থী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

২২ বছর পর ইউপি চেয়ারম্যানের পদ ছাড়লেন জামায়াতের এমপি প্রার্থী

প্রতিনিধি

২২ বছর পর ইউপি চেয়ারম্যানের পদ ছাড়লেন জামায়াতের এমপি প্রার্থী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে টানা ২২ বছর ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পর স্ব-পদ থেকে পদত্যাগ করেছেন কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে উখিয়া-টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসনে জামায়াত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিমের কাছ থেকে মনোনয়নপত্র নিয়ে সাংবাদিকদের আনোয়ারী বলেন, একটানা ২২ বছর দায়িত্বে ছিলাম, আমি আমার হোয়াইক্যংবাসীর প্রতি কৃতজ্ঞ। তারা আমাকে যে সম্মান দিয়েছেন তা অতুলনীয় এবং আমি ঋণী তাদের প্রতি, ইনশাআল্লাহ নতুন এই যাত্রায় অতীতের মতো তারা আমার পাশে থাকবেন।

আবেগাপ্লুত আনোয়ারী বলেন, হোয়াইক্যংবাসীর কল্যাণে যেভাবে কাজ করেছি ঠিক একইভাবে আরো বৃহৎ পরিসরে উখিয়া ও টেকনাফের আপমার জনসাধারণের জন্য নিজেকে আগামীতে নিবেদিত করতে চাই, আমি সবার দোয়া ও সমর্থন প্রত্যাশী।

২০০৩ সালে প্রথমবার নির্বাচিত হয়ে টানা ৪ মেয়াদে ইউপি চেয়ারম্যান হিসেবে আনোয়ারী দায়িত্ব পালন করেছেন, এবারই প্রথম তিনি সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। এই আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন চারবারের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, তিনিও ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!