1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন

প্রতিনিধি

 ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আগামী ২০ ফেব্রুয়ারি। এ বছর মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত, মোট ২৫ দিন ধরে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বইমেলার সদস্যসচিব ড. মো. সেলিম রেজা

ড. সেলিম রেজা বলেন, দীর্ঘদিন ধরে ভাষা শহীদদের স্মরণে একুশে উদযাপনের অংশ হিসেবে বাংলা একাডেমি প্রকাশক ও অংশগ্রহণকারীদের সমন্বয়ে মাসব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে আসছে। অন্যান্য বছরের মতো এবার ১ ফেব্রুয়ারি থেকে শুরু করা সম্ভব না হওয়ায় ২০ ফেব্রুয়ারি থেকে মেলার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রকাশকদের দাবির প্রেক্ষিতে স্টল ভাড়া ২৫ শতাংশ কমানো হয়েছে, যদিও সামগ্রিক আয়োজনের ব্যয় বেড়েছে। মেলার প্রস্তুতি ইতোমধ্যে প্রায় শেষ, স্টল নির্মাণ কার্যক্রম চলমান, এবং সাংস্কৃতিক ও আলোচনা সভার সূচি চূড়ান্ত করা হয়েছে।

বইমেলায় অংশগ্রহণের জন্য গত বছর অংশ নেওয়া ৫২৭টি প্রতিষ্ঠান এবং নতুন ৫৩টি প্রতিষ্ঠান আবেদন করেছে। সীমিত স্থানসংকুলানের কারণে নতুন ২৪টি প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ৫৬টি প্রতিষ্ঠান বর্ধিত স্টল চেয়ে আবেদন করেছে।

মেলার সময়সূচি অনুযায়ী, প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। শুক্রবার ও শনিবার মেলা খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, রমজানের সময়সূচি অনুযায়ী ইফতার, তারাবীহ ও নামাজের সময় বিশেষভাবে বিবেচনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!