1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
২০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম কেজিতে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

২০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম কেজিতে

প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে পূজার ছুটিতে আমদানি বন্ধ থাকার অজুহাত দেখিয়ে তিন দিনের ব্যবধানে হিলিবন্দরের খুচরা বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে কেজিতে ২০ টাকা। আবার আমদানি বাড়লেও তেমন কমেনি কাঁচা মরিচের দাম। হঠাৎ দাম বাড়ায় হতাশ ক্রেতারা।

বুধবার (৯ অক্টোবর) বিকেলে হিলির পেঁয়াজ ও কাঁচা মরিচের বাজার ঘুরে দেখা যায়, গত তিন দিন আগেও এই বাজারে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হয়েছিল ৭০ টাকা কেজি। আজ তা বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে।

এদিকে কয়েকদিন ধরে হিলি স্থরবন্দরে কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে কাঁচা মরিচের আমদানি। গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) একদিনে বন্দরে ভারতীয় ৪৯টি ট্রাকে ৪৪০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়। দুই সপ্তাহ আগে পাইকারি বাজারে কাঁচা মরিচ বিক্রি হয়েছিল ২২০ টাকা কেজি। খুচরা বাজারে তা বিক্রি হয়েছিল ২৪০ টাকা কেজি। আমদানি বৃদ্ধি পাওয়ায় দাম কমে আজ তা পাইকারি বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি। খুচরা বিক্রি হচ্ছে ২২০ টাকা কেজি। তবে বন্দর বন্ধ হওয়ায় মরিচের দাম বৃদ্ধির শঙ্কা করছেন সাধারণ ক্রেতা-বিক্রেতারা।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা হাবিবুর রহমান বলেন, এক সপ্তাহ আগেও আমদানি করা পেঁয়াজ ৭০ টাকা দরে কিনলাম। সেই পেঁয়াজ আজ কিনলাম আবার ৯০ টাকা কেজি। তাহলে আমরা সাধারণ মানুষরা যারা দিন আনি দিন খাই তাদের কীভাবে চলবে।

হিলি বাজারে কাঁচা মরিচ কিনতে আসা রইসুল ইসলাম বলেন, দেশে একটানা ভারি বর্ষণের কারণে কাঁচা মরিচের উৎপাদন কম হয়। দেশে এজন্য কাঁচা মরিচের দাম বাড়ছে। বাজারে কাঁচা মরিচের দাম স্বাভাবিক রাখতে সরকার ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করছে। কিন্তু সাধার মানুষের উপকার কী হচ্ছে। দাম তো ঠিকই ২০০ টাকার বেশি।

হিলি বাজারে খুচরা ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, গত দুই-তিন দিন বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করছি। কাঁচা মরিচের দাম কয়েকদিনের থেকে ২০ থেকে ৩০ টাকা কমছে কেজিতে । হিলি পোর্ট পূজার জন্য বন্ধ। দাম বাড়ান বড় বড় ব্যবসায়ীরা, আমাদের কিছু করার থাকে না।

হিলি বন্দরে পেঁয়াজ ও কাঁচা মরিচ আমদানিকারক বাবুল হোসেন বলেন, পেঁয়াজে তেমন লাভ নেই। ভারত থেকে আনতেই ৮৫ টাকা পড়ছে, লাভ না হয়ে উল্টো লোকসান হচ্ছে। তাই কয়েক দিন থেকে পেঁয়াজ আমদানি করছি না। তবে কাঁচা মরিচ আমদানি করছি। বর্তমান কাঁচা মরিচ আমদানি অনেক বেশি হচ্ছে। গতকাল ৪৯ গাড়ি কাঁচা মরিচ আমদানি হয়েছে এই বন্দরে। পেঁয়াজের দাম বাড়লেও আগের চেয়ে কিছুটা কমেছে কাঁচা মরিচের দাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!