1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
২০৪০ সালের মহাপরিকল্পনা: ৬০০ কিমি মহাসড়ক হবে ৬ ও ৮ লেন, বদলাবে দেশের সড়ক যোগাযোগ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

২০৪০ সালের মহাপরিকল্পনা: ৬০০ কিমি মহাসড়ক হবে ৬ ও ৮ লেন, বদলাবে দেশের সড়ক যোগাযোগ

প্রতিনিধি

দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক ও গতিশীল করতে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এই পরিকল্পনার আওতায় ২০৪০ সালের মধ্যে প্রায় ৬০০ কিলোমিটার মহাসড়ককে ৬ ও ৮ লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক লিখিত প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রণীত ‘মাস্টারপ্ল্যান-২০৪০’ অনুযায়ী দেশের ৪৯৬ দশমিক ৫০ কিলোমিটার মহাসড়ক ৬ লেনে এবং ১০২ কিলোমিটার মহাসড়ক ৮ লেনে উন্নীত করা হবে। ক্রমবর্ধমান যানবাহনের চাপ মোকাবিলা, যাতায়াতের সময় কমানো এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে দেশের সড়ক ও মহাসড়ক অবকাঠামোতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে মোট ২২ হাজার ৭৩৬ দশমিক ৫৮০ কিলোমিটার মহাসড়কের মধ্যে ইতোমধ্যে ৮৮৩ দশমিক ৬১ কিলোমিটার ৪ লেনে উন্নীত করা হয়েছে। এছাড়া ১০ দশমিক ৪৮৮ কিলোমিটার মহাসড়ক ৬ লেনে এবং ১৭ দশমিক ৩৪৭ কিলোমিটার মহাসড়ক ৮ লেনে রূপান্তর করা হয়েছে।

ফাস্ট ট্র্যাক প্রকল্প সম্পর্কে মন্ত্রী বলেন, বর্তমানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বাস্তবায়নাধীন মেট্রোরেল প্রকল্পগুলোই ফাস্ট ট্র্যাক হিসেবে বিবেচিত হচ্ছে। এর মধ্যে এমআরটি লাইন-৬, এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ (নর্দার্ন ও সাউদার্ন রুট) উল্লেখযোগ্য। এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

তবে সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীন বর্তমানে চলমান কোনো প্রকল্প ফাস্ট ট্র্যাক তালিকায় নেই বলেও সংসদকে জানান তিনি।

বিশেষজ্ঞরা মনে করছেন, মহাসড়কের লেন বৃদ্ধি পেলে দেশের অর্থনৈতিক করিডোরগুলো আরও শক্তিশালী হবে, পণ্য পরিবহন সহজ হবে এবং সামগ্রিকভাবে জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!