1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান ১১ লাখের বেশি, প্রবাস খাতে জোর দিচ্ছে সরকার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান ১১ লাখের বেশি, প্রবাস খাতে জোর দিচ্ছে সরকার

প্রতিনিধি

২০২৫ সালে বাংলাদেশ থেকে মোট ১১ লাখ ৩২ হাজার ৫১৯ জন কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আলফারুক আব্দুল লতীফের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বিদেশে কর্মী প্রেরণ একটি চলমান প্রক্রিয়া এবং বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে প্রবাস খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়নে কাজ চলছে।

তিনি জানান, বন্ধ শ্রমবাজার পুনরায় চালুর লক্ষ্যে মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাতবাহরাইন-এর সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। পাশাপাশি প্রধান শ্রমবাজার সৌদি আরব, কুয়েত, কাতারসহ ইউরোপ ও অন্যান্য দেশে নিয়মিত কর্মী পাঠানো হচ্ছে।

সরকার জানায়, ইতোমধ্যে ১৮টি দেশের সঙ্গে শ্রমবাজার সংক্রান্ত সমঝোতা স্মারক বা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং আইএম-জাপান-এর আওতায় জাপানে টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে স্বল্প বা বিনা খরচে কর্মী পাঠানো হচ্ছে।

এছাড়া আগামী পাঁচ বছরে জাপানে বিপুলসংখ্যক কর্মী পাঠানোর লক্ষ্য নিয়ে ‘জাপান সেল’ গঠন করা হয়েছে এবং জাপানি ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও জানান, সরকারি প্রতিষ্ঠান বোয়েসেল এর মাধ্যমে জর্ডান, দক্ষিণ কোরিয়া, জাপান, ফিজি ও ইউরোপের বিভিন্ন দেশে কম খরচে কর্মী পাঠানো হচ্ছে।

বর্তমানে ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ৬টি ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজির মাধ্যমে ৫৫টি ট্রেডে প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনবল তৈরি করা হচ্ছে। বিদেশগামী কর্মীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন বিদেশি ভাষা প্রশিক্ষণও চালু রয়েছে।

সরকারের মতে, দক্ষতা উন্নয়ন, নতুন শ্রমবাজার সৃষ্টি এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিদেশে কর্মসংস্থান আরও বাড়ানো সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!