1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
২০২৫ সালে বিজিবির অভিযানে ১,৯০৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

২০২৫ সালে বিজিবির অভিযানে ১,৯০৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

প্রতিনিধি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সীমান্ত ও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১,৯০৮ কোটি ২৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

জব্দ করা পণ্যের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণ, রৌপ্য, পোশাক, কসমেটিক্স, খাদ্যপণ্য, যানবাহন, অস্ত্র ও মাদকদ্রব্য রয়েছে। বিস্তারিত হিসেবে রয়েছে– ৬০ কেজি ৫৫৬ গ্রাম স্বর্ণ, ১৬৮ কেজি ২৪১ গ্রাম রৌপ্য, ১,৭১,১৯০টি শাড়ি, ১,৩৩,৩৩৮টি তৈরি পোশাক, ১,০৫,৩৭১ মিটার থান কাপড়, ৬৮,৭৬,৬১১টি কসমেটিক্স সামগ্রী, ৯৮,৭০৬টি ইমিটেশন গহনা, ২,০৭,৪৬,১৪৪ আতশবাজি, ১১,৬৫,৪৮৯ কেজি চিনি, ৩৭,৬১৮.৫ কেজি চা পাতা, ৩,০৫,৪৩৮ কেজি পেঁয়াজ, ৭০,২৯৩ কেজি রসুন, ১,৪০,২৭৪ ঘনফুট কাঠ, ১৯,৩০০ ঘনফুট পাথর, ৪,৫৫,৭৫২ কেজি কয়লা, ১,০২,৯১২ কেজি সার, ৪,২০১ লিটার ডিজেল/পেট্রোল/অকটেন, ১,৭০৮টি বিভিন্ন যানবাহন ও আরও বহু সামগ্রী।

অস্ত্রের মধ্যে রয়েছে ৬৪টি পিস্তল, ২টি এসএমজি, ১৯টি হ্যান্ড গ্রেনেড, ১০টি রাইফেল, ৭৯টি হাতবোমা, ৪০টি পেট্রোল বোম, ১৭৮টি ককটেল এবং ২৫টি অন্যান্য অস্ত্র।

মাদকদ্রব্য জব্দের মধ্যে রয়েছে– ১,৪৭,১৪,২৯৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ কেজি ৪০৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১,৩৩,৩৯৬ বোতল ফেনসিডিল, ১,৩০,৫৪৬ বোতল বিদেশি মদ, ২২,১৩৭ কেজি গাঁজা, ৫৫ কেজি ৬৩৬ গ্রাম হেরোইন, ১৩ কেজি ৬৪৭ গ্রাম কোকেন, ১,১৪,৫৮,৬৯৩টি বিভিন্ন ঔষধ ও ৬,৯৪,০৮২টি নেশাজাতীয় ইনজেকশন।

এছাড়া বিজিবি গত বছর সীমান্তে ইয়াবা ও ক্রিস্টাল মেথ আইসসহ বিভিন্ন প্রকার চোরাচালান ও অবৈধ সীমান্ত অতিক্রমের অভিযোগে ২,৩৩৪ জনকে আটক করেছে। একইসাথে ৪,২৩৮ বাংলাদেশি, ১২৪ ভারতীয় ও ৭,৩৬৮ মিয়ানমারের নাগরিককে সীমান্ত অতিক্রমের দায়ে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!