1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
২০২৫ বিপিএলের পারিশ্রমিক এখনো পাননি শরিফুল - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

২০২৫ বিপিএলের পারিশ্রমিক এখনো পাননি শরিফুল

প্রতিনিধি

সবশেষ বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের হয়ে খেলেছেন শরিফুল ইসলাম। তার আগের আসরে শরিফুল খেলেছিলেন চিটাগং কিংসের হয়ে। সেবার ফাইনালে উঠেছিল তার দল। মাঠে সফল হলেও সেই আসরের পারিশ্রমিক এখনও বকেয়া আছে বলে জানালেন এই পেসার।

গত আসরের টাকা আজ বৃৃহস্পতিবার বুঝে পেয়েছেন শরিফুল। গণমাধ্যমকে তিনি বলেন, ‘সত্যি বলতে এবার সবচেয়ে ভালো গেছে। এর আগে সুমন স্যারের (হাবিবুল বাশার সুমন, চট্টগ্রাম রয়্যালসের পরামর্শক) সাথে খুলনা টাইটান্সে একবার ছিলাম। এই দুইবারই খুব ভালো ছিল। গত বছরের, মানে এবারের আগের আসরের পেমেন্ট এখনও পাওনা। তো সব মিলে এবার আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে (এবারের পারিশ্রমিক পেয়ে)।’

শরিফুলের কাছে জানতে চাওয়া হয়, বিপিএলে কয়টি দল দেখতে চান। যদিও তিনি নির্দিষ্ট কোনো সংখ্যার কথা না জানালেও বলেছেন, দল আরো বেশি দেখতে চান তিনি। তবে তা যেন হয় মানসম্পন্ন দল। উদাহরণ হিসেবে দেখালেন বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সকে।

শরিফুল বলেন, ‘এটা তো আমি বলতে পারব না। আমরা তো চাই দল বাড়ুক। তবে রাজশাহী যেভাবে দল গড়েছে এমন দল যেন হয়। তাহলে সবাই খেলতে আগ্রহী থাকবে।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!