1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
২দিনব্যাপী জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

২দিনব্যাপী জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুর: স্কুল-কলেজসহ ২৭ টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে জেলা সদরে শুরু হয়েছে ২দিনব্যাপী জাতীয় বিজ্ঞান, প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা। আজ দুপুরে বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাজিয়া পারভিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আক্তার হোসেন শাহিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান ও সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মকবুল হোসেন এসময় উপস্থিত ছিলেন।

মেলায় লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা বায়োফ্লোক পদ্ধতিতে মাছ চাষ, লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় নবায়ন যোগ্য আদর্শ গ্রাম, ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় গ্রামীণ নগরায়ন, পৌর শহীদ স্মৃতি একাডেমি সহজলভ্য গ্যাস প্রকল্পসহ ২৭ টি প্রতিষ্ঠানই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের প্রদর্শনী করেছে।
বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!