1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
১৯ মাস বয়সী শিশুকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

১৯ মাস বয়সী শিশুকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

প্রতিনিধি

রংপুরে ১৯ মাস বয়সী শিশুকে ধর্ষণের ঘটনায় মামলার প্রধান আসামি মো. রাব্বীকে (২০) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত রংপুরের তারাগঞ্জ কুর্শা পঞ্চায়েতপাড়ার জিয়াউর রহমানের ছেলে।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
এর আগে, রোববার দিবাগত রাত সোয়া ৩টায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের বসনিয়াপাড়ার একটি বাড়ি থেকে আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব।
মামলার এজাহারের বরাত দিয়ে র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, গত ৩১ জুলাই বিকেলে ভুক্তভোগী ওই শিশু তারাগঞ্জ কুর্শা পঞ্চায়েত পাড়াস্থ নিজ বাড়ির বাইরে খেলাধুলা করছিল। এসময় শিশুটিকে আসামি মো. রাব্বী চকলেটের প্রলোভন দেখিয়ে তার নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ফলে শিশুটির যৌনাঙ্গ রক্তাক্ত ও জখম হয়। এ সময় কান্নার শব্দ পেয়ে আশপাশের লোকজন শিশুটিকে উদ্ধার করে।
তিনি আরও বলেন, পরবর্তীতে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে তারাগঞ্জ থানায় মামলা দায়ের করলে র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!