1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
১৯ ঘণ্টা পরও উদ্ধার শেষ হয়নি, বাংলাবান্ধার যাত্রা বাতিল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

১৯ ঘণ্টা পরও উদ্ধার শেষ হয়নি, বাংলাবান্ধার যাত্রা বাতিল

প্রতিনিধি

ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতির ঘটনায় বাংলাবান্ধা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। ট্রেনটির রাজশাহী ও পঞ্চগড় উভয় প্রান্তের যাত্রা বাতিল করা হয়। এদিকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুতের ১৯ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার করা সম্ভব হয়নি ট্রেনের সবকটি বগি।

গতকাল বুধবার বগুড়ার আদমদীঘিতে লাইনচ্যুত হওয়া নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি উদ্ধারে আরও তিন ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছেন-পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আউয়াল।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে পশ্চিমাঞ্চল রেলওয়ের এই কর্মকর্তা জানান- ৯টা বগির মধ্যে চারটি পুরোপুরি উদ্ধার করে রেল লাইনের উপরে নেওয়া হয়েছে। সেগুলো সেখান থেকে সড়ানো হবে। আর বাকি ছয়টি উদ্ধার করে রেললাইনের পাশে রাখা হয়েছে। বগিগুলো উদ্ধার করতে কমপক্ষে আরও তিন ঘণ্টা সময় লাগবে। এরপরে রেললাইন ঠিক করার কাজ শুরু হবে।

তিনি আরও বলেন, রাজশাহী-পঞ্চগড় রুটের বাংলাবান্ধা ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এই ট্রেনটি রাত ৯টায় রাজশাহী ও সকাল ৯টায় পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে যাত্রা করে। এছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা অন্য ট্রেনগুলো বগুড়া হয়ে গন্তব্যে ছুটছে। এই ঘটনায় চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক করতে রেলের কর্মীরা কাজ করছে।এরআগে বুধবার (১৮ মার্চ) দুপুরে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার জংশন অতিক্রম করার পরপরই বাগবাড়ি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। ৬৬ জন আহত হন। তাদের আদমদিঘী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নওগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। ফলে ওই রুটে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকা-রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এই ঘটনার পরে রাজশাহী পঞ্চগড়ের মধ্যে চলাচল করা বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি উভয় পাশে যাত্রা বাতিল করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম বলেন, কোনো ধরনের গাফিলতি বা তথ্যগত গ্যাপ ছিল কিনা, তা খতিয়ে দেখতে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমি ছাড়াও এই কমিটিতে রয়েছেন মেকানিক্যাল চিফ ইঞ্জিনিয়ার, সিগন্যাল চিফ ইঞ্জিনিয়ার এবং ট্রান্সপোর্টেশন চিফ। আমরা প্রতিটি তথ্য গভীরভাবে যাচাই করে দেখব।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!