1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
১৮ বছর পর সাজানো হচ্ছে বগুড়ার ‘গ্রীন এষ্টেট’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

১৮ বছর পর সাজানো হচ্ছে বগুড়ার ‘গ্রীন এষ্টেট’

প্রতিনিধি

১৮ বছর পর সাজানো হচ্ছে বগুড়ার ‘গ্রীন এষ্টেট’
​বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৮ বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরছেন। তার এই সম্ভাব্য স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বগুড়ায় সাজ সাজ রব পড়ে গেছে। শহরের সুত্রাপুর রিয়াজ কাজী লেনে অবস্থিত তার নিজস্ব বাসভবন ‘গ্রীন এষ্টেট’-এ শুরু হয়েছে ব্যাপক সংস্কার ও ধোয়ামোছার কাজ।

​দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে অব্যবহৃত পড়ে থাকা এই তিনতলা ভবনটিতে বর্তমানে দিনরাত কাজ চলছে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে দেখা গেছে, ভবনের ভেতরে ও বাইরে নতুন করে রং করা হচ্ছে। নষ্ট হয়ে যাওয়া আসবাবপত্র মেরামত এবং বৈদ্যুতিক ও স্যানিটারি লাইনের কাজ দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে।

​বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালুর সরাসরি তত্ত্বাবধানে এই সংস্কার কাজ পরিচালিত হচ্ছে। সংস্কার কাজের বিষয়ে তিনি জানান, ​তারেক রহমান দেশে ফিরে বগুড়ায় এলে যেন নিজের বাড়িতেই অবস্থান করতে পারেন, সেই লক্ষ্যেই আমরা বাড়িটি নতুন করে বাসযোগ্য করে তুলছি। তিনি বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করবেন, এমনটিই সাধারণ মানুষের প্রত্যাশা। বগুড়ায় এলে এই গ্রীন এস্টেট হবে তার মূল ঠিকানা।

​বাড়িটির দেখভালের দায়িত্বে থাকা রেজা জানান, ২০০৪ সাল থেকেই তিনি এই ভবনের সঙ্গে যুক্ত। দীর্ঘ সময় পরিত্যক্ত থাকায় অনেক কিছুই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল, যা এখন নতুন করে ঠিক করা হচ্ছে।

​এলাকার বাসিন্দা আরব আলী নামে একজন বলেন, ছোটবেলা থেকেই জানি এটি তারেক রহমানের বাড়ি। ১৮ বছর পর বাড়িটি আবার প্রাণ ফিরে পাচ্ছে দেখে ভালো লাগছে। তিনি ফিরলে এই এলাকা আবারও রাজনৈতিকভাবে মুখর হয়ে উঠবে।

​তারেক রহমান যখনই বগুড়া সফরে আসতেন, এই বাড়ি থেকেই তিনি উত্তরাঞ্চলের জেলাগুলোর রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন। দীর্ঘ প্রতীক্ষার পর এই বাড়ির সংস্কার কাজ শুরু হওয়ায় বগুড়া জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!