1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
১৭ দিনে ২১ মরদেহ উদ্ধার, আতঙ্কে বরগুনাবাসী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

১৭ দিনে ২১ মরদেহ উদ্ধার, আতঙ্কে বরগুনাবাসী

প্রতিনিধি

বরগুনার বিভিন্ন এলাকায় চলতি জুন মাসে নারী, পুরুষ ও শিশুসহ মোট ২১ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে ৩টি হত্যাকাণ্ড, ৯টি আত্মহত্যা এবং ৯টি দুর্ঘটনাজনিত মৃত্যু। অল্প সময়ের ব্যবধানে একের পর এক মরদেহ উদ্ধারের ঘটনায় জেলার সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (১৭ জুন) বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা জানান, উদ্ধার হওয়া প্রতিটি মরদেহের ঘটনায় গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলার আলোচিত ঘটনাগুলোর মধ্যে রয়েছে ব্যবসায়ী শামীম বেপারীর মাথাবিহীন মরদেহ উদ্ধার, ইউপি সদস্য গোলাম মোস্তফার ওপর হামলার পর অভিযুক্ত কালু বাহিনীর প্রধান কালুর গণপিটুনিতে মৃত্যু এবং অটোরিকশাচালক মিজানুর রহমানের রক্তাক্ত মরদেহ উদ্ধার।

এছাড়া জেলা পরিষদ ডাকবাংলো থেকে দুই সন্তানসহ এক মায়ের মরদেহ উদ্ধারের ঘটনাও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, দুই সন্তানকে হত্যার পর মা আত্মহত্যা করেছেন।

পুলিশ সুপার বলেন, প্রতিটি মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত ও আইনি তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য একাধিক টিম কাজ করছে। পাশাপাশি আত্মহত্যা ও দুর্ঘটনাজনিত মৃত্যু রোধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!