1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
১৬ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

১৬ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

প্রতিনিধি

রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-গুলশান বিভাগ।

আটককৃতরা হলো সুরুজ আহম্মেদ, শাহিন কাওছার ও মোঃ সুমন হোসেন। এসময় তাদের হেফাজত থেকে ১৬,০০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার জ্যোতির্ময় সাহা বলেন, গত মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি ২০২২ খ্রি.) গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় তুরাগ থানার রাজউক উত্তরা এপার্টমেন্ট প্রকল্প এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা সংগ্রহ করে বিক্রয় করার জন্য অবস্থান করছে। এই তথ্য যাচাই করে উক্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ সুরুজ, শাহিন ও সুমনকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে তুরাগ থানায় মামলা রুজু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!