1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
১৬ ঘণ্টার পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি স্পিডবোট ডুবে নিখোঁজ পুলিশ সদস্যের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

১৬ ঘণ্টার পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি স্পিডবোট ডুবে নিখোঁজ পুলিশ সদস্যের

প্রতিনিধি

ভোলার লালমোহন উপজেলার মেঘনা নদীতে কর্নফুলী-১২ নামে একটি যাত্রীবাহী লঞ্চের সাথে ধাক্কা লেগে মৎস্য বিভাগের স্পিডবোট ডুবির ঘটনায় এখানো নিখোঁজ রয়েছেন পুলিশ কনস্টেবল মো. ফখরুল (৪০)। নিখোঁজের ১৬ ঘণ্টা পেরিয়ে গেলেও তার খোঁজ মেলেনি। তার সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চালিয়েছে যৌথ বাহিনীর ডুবুরি দল।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত টানা আড়াই ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করেছে নৌবাহিনী, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এর আগে গতকাল বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার মঙ্গল সিকদার লঞ্চঘাটে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্পিডবোটে থাকা অন্যান্য পুলিশ সদস্য ও মৎস্য বিভাগের মোট ৫ জন আহত হয়েছেন।

নিখোঁজ ফখরুল লালমোহনের মঙ্গল সিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে গত ৬ মাস ধরে কর্মরত। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ থানায়। এছাড়াও তিনি বাংলাদেশ পুলিশে প্রায় ২০ বছর ধরে কর্মরত।

দুপুর ১২টার দিকে লালমোহনের মঙ্গল সিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সমৃত রায় ঢাকা পোস্টকে বলেন, লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবিতে নিখোঁজ পুলিশ সদস্য ফখরুলের সন্ধানে সকাল ৮টা থেকে আড়াই ঘণ্টা নদীতে উদ্ধার অভিযান চালিয়েছে নৌবাহিনী, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস। সন্ধান মেলেনি। ফের বিকেল ৩টার দিকে উদ্ধার অভিযান শুরু হওয়ার কথা। নিখোঁজ ফখরুল একজন সৎ ও ন্যায়পরায়ণ পুলিশ সদস্য।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে, ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার ঘোষিত ভোলার মেঘনা তেতুলিয়া নদীতে মাছ ধরার ওপর দুই মাসের নিষেধাজ্ঞা চলমান রয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে মঙ্গল সিকদার ঘাট সংলগ্ন মেঘনা নদীতে মৎস্য বিভাগের সাথে নদীতে অভিযান পরিচালনা করছিলেন পুলিশ সদস্যরা। এ সময় হঠাৎ অভিযানকারী দলের স্পিডবোট বিকল হয়ে নদীতে ভাসতে থাকে।

অন্যদিকে এ সময় ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে ঢাকা থেকে ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে এমভি কর্ণফুলী-১২ লঞ্চটি মঙ্গল সিকদার ঘাটে যাত্রী নামাচ্ছিল। একপর্যায়ে স্পিডবোটটি স্রোতের ঢেউয়ের সাথে ভাসতে ভাসতে লঞ্চের পেছনে থাকা প্রফেলারের কাছে চলে এসে বোটটি লঞ্চের তলায় ঢুকে যাওয়ার মুহূর্তে বোটে থাকা পুলিশ সদস্যরা ও মৎস্য বিভাগের লোকজন বোটের একপাশে এসে বোটটিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে লঞ্চের প্রফেলারের পানির ঘূর্ণিতে স্পিডবোট উল্টে ডুবে যায়। পরবর্তীতে বোটে থাকা পুলিশ ও মৎস্য বিভাগের অন্যান্য লোকজন সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন ফখরুল।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!