1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
১৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে ডিবি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

১৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে ডিবি

প্রতিনিধি

রাজধানীর বংশাল থানা এলাকায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ।

আটককৃতের নাম মোঃ শাহিদুল ইসলাম ওরফে শুক্কা। এ সময় তার হেফাজত থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

রবিবার (৩০ এপ্রিল ২০২৩ খ্রি.) দুপুর ২:৪৫টায় বংশাল থানার আগাসাদেক রোডে অভিযান চালিয়ে তাকে আটক করে গোয়েন্দা-উত্তরা বিভাগের বিমান বন্দর জোনাল টিম।

গোয়েন্দা উত্তরা-বিভাগের বিমান বন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল আলম মুজাহিদ  এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এক মাদক কারবারি বংশাল থানার আগাসাদেক রোডের বায়েজিদ রেকসীন হাউজের সামনে গাঁজা বিক্রি করছে মর্মে তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ শাহিদুলকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বলেন,আটককৃত শাহিদুল দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো।

আটককৃত শাহিদুলের বিরুদ্ধে বংশাল থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান এই গোয়েন্দা পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!