1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা সম্ভব নয় : ধর্ম উপদেষ্টা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা সম্ভব নয় : ধর্ম উপদেষ্টা

প্রতিনিধি

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা সম্ভব নয়, তবে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি।

তিনি বলেন, আমাদের সরকারের বয়স ১৫ মাস। এই সময়ে আমরা ধর্ম মন্ত্রণালয়ে বহু পরিবর্তন এনেছি। বিশেষ করে হজ্জ ব্যবস্থাপনায় বড় ধরনের সংস্কার করেছি।

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড় শহরের দারুল উলূম মদিনাতুল ইসলাম মাদরাসায় পঞ্চগড় জেলার সব তৌহিদী জনতার উদ্যোগে আয়োজিত ‘শানে রিসালাত সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. খালিদ হোসেন বলেন, ইসলামিক ফাউন্ডেশনের কিছু অনিয়ম পর্যালোচনার জন্য একজন সাবেক বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি করা হয়েছিল। গতকালই তারা আমাকে রিপোর্ট দিয়েছেন। তদন্ত অনুযায়ী আমরা আইনি ব্যবস্থা নেব। তিনি বলেন, মডেল মসজিদগুলো নির্মাণে যে দুর্নীতি বা অনিয়মের অভিযোগ রয়েছে, তা খতিয়ে দেখতে আমরা একটি শক্তিশালী কমিটি গঠন করেছি। তারা দ্রুত রিপোর্ট দেবে।

ধর্ম উপদেষ্টা বলেন, আমি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছি ১৫ মাস ধরে। এই সময়ে অনেক সফলতা এসেছে, আবার কিছু সীমাবদ্ধতাও ছিল। হজ্জের টাকা ফেরত দিয়েছি—সৌদি আরবে এজেন্সিগুলোর ৩৯ কোটি টাকা ফেরত এসেছে।

তিনি আরও বলেন, আমার মন্ত্রণালয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই এবং আমি নিজেও দুর্নীতির সঙ্গে যুক্ত নই। আমার অধীনস্থ কর্মকর্তারাও যাতে দুর্নীতিমুক্ত থাকেন, সেজন্য আমি সর্বদা সোচ্চার আছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!