1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
১৫২ বোতল ফেনসিডিলসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

১৫২ বোতল ফেনসিডিলসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

প্রতিনিধি

মোটরসাইকেলে করে অভিনব কায়দায় ফেনসিডিল বহন কালে ফরিদপুর জেলার মধুখালী এলাকা হতে ১৫২ বোতল ফেনসিডিলসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০; মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” ¯েøাগানকে সামনে রেখে মাদক নির্মূলে র‌্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় গতকাল ২৯ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ বিকালে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন সেনখালী ব্রীজ সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ৪,৫৬,০০০/- (চার লক্ষ ছাপ্পান্ন হাজার) টাকা মূল্যমানের ১৫২ (একশত বায়ান্ন) বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ জাবেদ আলী (৩৮), পিতা-মোঃ আবেদ আলী, সাং-দর্শনা কলেজ পাড়া, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা ও ২। বাক প্রতিবন্ধি মোঃ ইকবাল হোসেন (২৫), পিতা-মোঃ নবী মিয়া, সাং-পুরাতন বাজার, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে মাদক বহনে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল জব্দ এবং ০১টি ব্যাগ ও ০৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকা ও ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!