1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
১১ দলীয় জোট ক্ষমতায় এলে নোয়াখালীকে বিভাগ করা হবে : হান্নান মাসউদ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

১১ দলীয় জোট ক্ষমতায় এলে নোয়াখালীকে বিভাগ করা হবে : হান্নান মাসউদ

প্রতিনিধি

১১ দলীয় জোট রাষ্ট্রক্ষমতায় এলে নোয়াখালীকে বিভাগে উন্নীত করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদ।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে নোয়াখালী জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে দাঁড়িপাল্লা ও শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

হান্নান মাসউদ বলেন, নোয়াখালী যেন গরিবের বউ—সবার ভাবি না হয়। কারও জমি ছিনিয়ে নেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। নোয়াখালী একটি প্রাচীন ও সম্ভাবনাময় জেলা। ১১ দলীয় জোট রাষ্ট্রক্ষমতায় এলে নোয়াখালীকে বিভাগে উন্নীত করা হবে।

তিনি জেলার দীর্ঘদিনের সমস্যা ও উন্নয়ন বঞ্চনার চিত্র তুলে ধরে বলেন, নদীভাঙন, জলাবদ্ধতা ও অবকাঠামোগত দুর্বলতা নোয়াখালীর অগ্রগতির বড় বাধা। বিশেষ করে হাতিয়া, সুবর্ণচর, কোম্পানীগঞ্জ ও কবিরহাট এলাকায় নদীভাঙনের কারণে হাজারো মানুষ দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে। এসব এলাকার স্থায়ী সমাধান জোট সরকারের অগ্রাধিকার তালিকায় থাকবে। পাশাপাশি মাইজদী শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যাও ক্ষমতায় এলে দ্রুত সমাধান করা হবে।

হান্নান মাসউদ নোয়াখালীতে ব্লু ইকোনমি জোন এবং ফিশারিজ ও মেরিন বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনার কথাও জানান। তিনি বলেন, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে।

ফ্যামিলি কার্ড ও বিধবা ভাতা প্রসঙ্গে হান্নান মাসউদ বলেন, একটি দল সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। তারা ক্ষমতায় এলে এসব সুবিধা কেবল নেতাদের পরিবারভুক্তদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আমাদের লক্ষ্য—প্রকৃত দরিদ্র ও সাধারণ মানুষের কাছে সুষ্ঠুভাবে এসব সুবিধা পৌঁছে দেওয়া।

নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমির ও নোয়াখালী-৪ আসনের প্রার্থী ইসহাক খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম, ১১ দলীয় জোটের সঙ্গী দল গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ খান প্রধান, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. ছাইফ উল্লাহ, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. বোরহান উদ্দিন, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. বেলায়েত হোসেন এবং নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল হান্নান মাসউদ প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!