1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
১১ দলীয় ঐক্য বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় আসবে : মামুনুল হক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

১১ দলীয় ঐক্য বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় আসবে : মামুনুল হক

প্রতিনিধি

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে ১১ দলীয় নির্বাচনি ঐক্য। কারণ, দেশের মানুষ পরিবর্তন চায়, দুর্নীতি ও সন্ত্রাসের অবসান চায়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ বহুমুখী স্কুল-সংলগ্ন মাঠে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, শাহজালাল (রহ.)-এর পূণ্যভূমি সিলেট আগামী দিনে ইসলামপন্থিদের ঘাঁটি হিসেবে বিবেচিত হবে। আজকের এই জনসভা প্রমাণ করছে, গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মাটি দাঁড়িপাল্লার ঘাটিতে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি মানুষের মুখে মুখে পরিবর্তনের আওয়াজ। মানুষ পুরনোদের আর ক্ষমতায় দেখতে চায় না। অনেকেই বলছেন সবাইকে দেখেছি, এবার ইসলামী দলগুলোকে ক্ষমতায় দেখতে চাই। আগামী দিনের রাজনীতি হবে বাংলাদেশপন্থিদের রাজনীতি। কারণ, এই দেশ শাহজালালের দেশ। সমাবেশে তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘হ্যাঁ’ জয়লাভ করলে গণঅভ্যুত্থান সফল হবে এবং জুলাই সনদ বাস্তবায়িত হবে।

এ সময় তিনি ১১ দলীয় নির্বাচনি ঐক্যের স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আলেম-ওলামা ও গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর কাছে জোটপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান।

গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের মাস্টার আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাবিবউল্লাহ দস্তগীর ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এহতেশামুল আলম জাকারিয়ার যৌথ পরিচালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

এ ছাড়া জনসভায় বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন নিয়াজী, সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম, মহানগর শিবিরের সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নজরুল ইসলাম, প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল মুমেন জাহেদী ক্যারল, গোলাপগঞ্জ পৌর জামায়াতের আমির রেহান উদ্দিন রায়হান, উপজেলা জামায়াতের নায়বে আমির জিন্নুর আহমদ চৌধুরী, ঢাকা দক্ষিণ ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুর রহিম, বাদেপাশা ইউপি চেয়ারম্যান জাহিদ উদ্দিন এবং উপজেলা খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল আহাদ প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!