1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
১০ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

১০ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

প্রতিনিধি

১০ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ঘন কুয়াশা কমে যাওয়ায় ১০ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ৪৫ মিনিটে ফেরি চলাচলের ঘোষণা দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। এর আগে শুক্রবার দিবাগত রাত ১টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, নদী ও আশপাশের এলাকায় প্রচণ্ড কুয়াশা পড়ায় দৃষ্টিসীমা কমে যায়। ফলে নৌপথে দুর্ঘটনা এড়াতে রাত ১টা থেকে এই রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেন বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। এতে শরীয়তপুর-চাঁদপুর ফেরিঘাটের দুই পাশে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ শতাধিক যানবাহন আটকে পড়ে। পরে যাত্রী ও চালকদের ভোগান্তি এড়াতে কুয়াশার ঘনত্ব কিছুটা কমে গেলে শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে পুনরায় ফেরি চলাচলের ঘোষণা দেওয়া হয়। বর্তমানে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ছোট-বড় মিলিয়ে ৪টি ফেরি চলাচল করছে।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌপথে দুর্ঘটনা এড়াতে রাত ১টায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। কুয়াশা কমে যাওয়ায় আজ সকাল ১০টা ৪৫ মিনিটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!