1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
১০ ঘণ্টা পর লাইনচ্যুত চার ওয়াগন উদ্ধার, যাত্রা বাতিল মহানন্দার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

১০ ঘণ্টা পর লাইনচ্যুত চার ওয়াগন উদ্ধার, যাত্রা বাতিল মহানন্দার

প্রতিনিধি

তেলবাহী চারটি ওয়াগন লাইনচ্যুতের ১০ ঘণ্টা পরে বেলা তিনটার দিকে উদ্ধার করা হয়। ট্রেন চলাচল স্বাভাবিক হবে বিকেল চারটায়।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর সোয়া পাঁচটার দিকে চাঁপাইনবয়াবগঞ্জের আমনুরা স্টেশনে তেলবাহী একটি ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। ফলে রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে আমনুরা জংশন রেলওয়ের স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেললাইনের সমস্যার কারণে এই ঘটনা ঘটেছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে বিকেল চারটা বাজবে।

জানা গেছে, আমনুরা স্টেশনের সাত নম্বর লাইনে এই ঘটনা ঘটে। এতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের মধ্যে চলাচল করা কমিউটার রাজশাহী রেলওয়ে স্টেশনে আটকা পড়ে আছে। পরবর্তী সময়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনার মধ্যে চলাচল করা মহানন্দা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করে কর্তৃপক্ষ। এছাড়া সকালে রাজশাহীতে ছেড়ে আসা লোকাল ট্রেন চাপাইনবয়াবগঞ্জে রয়েছে। ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় এই দুই জেলার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে বিকল্প উপায়ে বাস ও সিএনজিতে চলাচল করছে বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা।

ট্রেনের ওয়াগন লাইনচ্যুতের ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করছেন যাত্রীরা। রাজশাহী রেলওয়ে স্টেশনে সজিব ও সাইদুর রহমান নামের দুইজন যাত্রী বলেন, মাঝেমধ্যেই আমনুরায় ট্রেনের বগি বা ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। গত ২৪ জানুয়ারি একই স্থানে বগি লাইনচ্যুত হয়। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি ঠিকঠাক নজর দেয় না। এ নিয়ে তাদের উদাসীনতা রয়েছে।

তারা আরও বলেন, ট্রেন বন্ধ থাকলে অনেক মানুষকে বাসে যাতায়াত করতে হয়। ফলে সময় ও খরচ বাড়ে। একই সঙ্গে বাড়ে ভোগান্তিও। যাদের বাড়ি রেলস্টেশন এলাকায়, সেখান থেকে তাকে আবার সড়ক পথের জায়গায় যেতে হবে তারপরে সেখান থেকে বাসে উঠতে হবে। এ নিয়ে এক ধরনের ভোগান্তি সৃষ্টি হয়।

বেলা দুইটা দিকে খোঁজ নিয়ে জানা গেছে, দুইটি বগি উদ্ধার হয়েছে। আরও দুটি বগি উদ্ধারে কমপক্ষে দুই ঘণ্টা সময় লাগতে পাড়ে। ঘটনাস্থলে রেলওয়ে কর্মী কাজ করছে। এরআগে খবর পেয়ে পাবনার ঈশ্বরদী থেকে রিলিপ ট্রেন সকাল ১০টার দিকে এসে উদ্ধার কাজে যোগ দেয়। এআগে আমনুরায় ৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের জন্য ভারনিশয়েল তেলগুলো ট্রেনের ওয়াগনে নিয়ে আসা হচ্ছিল। বিদ্যুৎ কেন্দ্রে ঢোকার সময় চারটি বগি লাইনচ্যুত হয়।

এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনে ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, কয়েকটি ট্রেন বিলম্ব রয়েছে। এছাড়া রাজশাহী-খুলনার মধ্যে চলাচল করা মহানন্দা এক্সপ্রেস ট্রেনটির যাত্রা বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, গেল ২৪ জানুয়ারি একই স্থানে ট্রেনটি লাইনচ্যুত হয়েছিল। পরে সাড়ে ৭ ঘণ্টা পর রহনপুর-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছিল।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!