1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হ্যান্সি ফ্লিক : তিনি ফাইনাল খেলেন না, ফাইনাল জেতেন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

হ্যান্সি ফ্লিক : তিনি ফাইনাল খেলেন না, ফাইনাল জেতেন

প্রতিনিধি

হ্যান্সি ফ্লিক : তিনি ফাইনাল খেলেন না, ফাইনাল জেতেন
রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলার পর বার্সেলোনা প্রথমার্ধের ইনজুরি টাইমে বড় ধাক্কা খায়। জোড়া গোল হজম করে তারা, যদিও মাঝে একটি গোল করেছিল। ২-২ গোলে বিরতিতে যাওয়ার পর রাফিনহার লক্ষ্যভেদী শটে এগিয়ে যায় কাতালান জায়ান্টরা। কিন্তু নির্ধারিত সময়ের শেষ মিনিটে লাল কার্ড দেখে বার্সা ১০ জনের দল হয়ে যায়। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও ইনজুরি টাইমে চমক দেওয়ার আশায় ছিল মাদ্রিদ ক্লাব। কিন্তু পারেনি। কারণ বেঞ্চে যে ছিলেন হ্যান্সি ফ্লিক, যিনি ফাইনালে হারা কী জিনিস, তা জানেন না। এবারও ভিন্ন কিছু হয়নি।

গতকাল (রোববার) জেদ্দার কিং আব্দুল্লা স্পোর্টস অ্যাকাডেমি মাঠে হাফটাইমের আগে গোল পাল্টা গোলে রোমাঞ্চ ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত ৩-২ গোলে স্প্যানিশ সুপার কাপ ফাইনালে রিয়ালকে হারিয়েছে বার্সেলোনা। এটি ছিল ফ্লিকের কোচিং ক্যারিয়ারের অষ্টম ফাইনাল। শতভাগ সাফল্য ধরে রেখে আট ফাইনালের আটটিই জেতার কীর্তি গড়লেন জার্মান কোচ।

বার্সার সঙ্গে এটি ছিল ফ্লিকের তৃতীয় ফাইনাল। তৃতীয়বারও তিনি জিতলেন, সবগুলোই রিয়ালের বিপক্ষে। গত বছর সুপার কাপ ও কোপা দেল রে জিতেছেন ফ্লিক, এবার যুক্ত হলো সুপার কাপ।

এর আগে বায়ার্ন মিউনিখের হয়ে পাঁচটি ফাইনাল জেতেন ফ্লিক। ২০২০ সালে জার্মান কাপ, চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও জার্মান সুপার কাপের ট্রফি উঁচিয়ে ধরে তার দল। এমন সাফল্যের ধারাবাহিকতা দেখে একটি কথা বলাই যায়- ‘ফ্লিক ফাইনাল খেলেন না, ফাইনাল জেতেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!