1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হোয়াটসঅ্যাপে নতুন ফিচার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

লাইফস্টাইল ডেস্ক

একসঙ্গে তিনটি কথোপকথন বা মেসেজ পিন করার সুবিধা চালু করেছে মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগে কোনো ব্যক্তি বা গ্রুপে কথা বলার সময় একটির বেশি মেসেজ পিন করার সুযোগ ছিল না। খবর টেকক্রাঞ্চ।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ও হোয়াটসঅ্যাপ প্রধান উইল ক্যাথকার্ট সম্প্রতি নতুন এ ফিচারের কথা ঘোষণা দিয়েছেন।

নতুন এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা টেক্সট কিংবা ইমেজ পিন করে রাখতে পারবে। এর মধ্য দিয়ে বন্ধুদের গুরুত্বপূর্ণ তথ্য কিংবা নির্দেশনা দ্রুত পাওয়া সম্ভব হবে। কিংবা কোনো গ্রুপ ইভেন্টের আগে প্রয়োজনীয় তথ্য রেখে দেয়া যাবে। এর আগে হোয়াটসঅ্যাপ গত ডিসেম্বরে একটি ম্যাসেজ পিন করে রাখার সুবিধা চালু করেছিল।

ম্যাসেজ পিন করতে হলে প্রথমে নির্বাচিত ম্যাসেজের ওপর দীর্ঘক্ষণ প্রেস করে রাখতে হবে। সেখান থেকে ক্লিক করতে হবে পিন অপশনে। পিন করার সঙ্গে সঙ্গে কতক্ষণ পিন থাকবে, সেটাও নির্দিষ্ট করে নেয়া যাবে। ২৪ ঘণ্টা থেকে এক মাস পর্যন্ত সময়ের জন্য পিন করা যায়। নির্দিষ্ট সময় শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে তা চলে যাবে।

৩০ দিনের বেশি সময় মেসেজ পিন করে রাখার কোনো অপশন নেই। তাই নির্ধারিত সময়ের বেশি সময় মেসেজ পিন করে রাখতে চাইলে নতুন করে পিন করে নিতে হবে।তথ্যসূত্র:বনিকবার্তা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!