1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হুন্ডির অর্থে মাদক চক্র: ‘হেরোইন সম্রাজ্ঞী’ ও ‘ইয়াবা সম্রাট’ গ্রেপ্তার - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

হুন্ডির অর্থে মাদক চক্র: ‘হেরোইন সম্রাজ্ঞী’ ও ‘ইয়াবা সম্রাট’ গ্রেপ্তার

প্রতিনিধি

রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জে পৃথক অভিযানে হুন্ডির মাধ্যমে পরিচালিত একটি মাদক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবা জব্দ করা হয়েছে।

ডিএনসি সূত্রে জানা গেছে, রোববার (৫ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়। প্রথমে রাজধানীর ডেমরা থানার পূর্ব ডগাইর এলাকায় একটি চারতলা ভবনে অভিযান চালিয়ে হোসনে আরা বেগম (৩৮) নামে এক নারীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০০ গ্রাম হেরোইন ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে মো. ইদ্রিস (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

অভিযানে মোট ২০ হাজার ৫০০ পিস ইয়াবা, ৪০০ গ্রাম হেরোইন, নগদ ৫০ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, হোসনে আরা বেগম যশোরের বেনাপোল সীমান্ত থেকে হেরোইন সংগ্রহ করে পুরান ঢাকার দয়াগঞ্জসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। অন্যদিকে মো. ইদ্রিস কুমিল্লা সীমান্ত দিয়ে ইয়াবা এনে নারায়ণগঞ্জ ও রাজধানীর বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই চক্রটি ভারত সীমান্ত থেকে মাদক সংগ্রহ করে হুন্ডির মাধ্যমে অর্থ পরিশোধ করত এবং একটি সুসংগঠিত নেটওয়ার্ক ব্যবহার করে তা বাজারজাত করত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারস্থল ভিন্ন হওয়ায় তাদের বিরুদ্ধে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, রাজধানীসহ আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!