1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হাসপাতালে ভর্তি অভিনেত্রী পূজা, পাশে কেউ নেই - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

হাসপাতালে ভর্তি অভিনেত্রী পূজা, পাশে কেউ নেই

প্রতিনিধি

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ওপার বাংলার অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকদিন ধরেই ভাইরাস জ্বরে আক্রান্ত তিনি। অবস্থার অবনতি হওয়ায় মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে দেবের নায়িকাকে। 

টাইমস নাও-কে দেওয়া সাক্ষাৎকারে পূজা জানান, ‘শুরুতে খুব ক্লান্তিভাব ছিল, ভেবেছিলাম কেটে যাবে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়। জ্বর কমছিল না, প্রচণ্ড শারীরিক দুর্বলতা ছিল তাই শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি হতে হয়েছে।’

অভিনেত্রী বলেন, ‘জ্বরের পাশপাশি গলায় সংক্রমণ রয়েছে, আমি ভালোভাবে কথা বলতে পারছি না। কোনওরকম খাবারও খেতে পারছি না, স্যালাইন চলছে’

কঠিন পরিস্থিতি কে আছে পূজার পাশে? অভিনেত্রী জানালেন, তেমন কেউই নেই। শুধু স্বামী কুণাল রয়েছেন হাসপাতালে। তবে কুণালের বাইরে আর কেউ যত্ন করার মতো নেই। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন এই জুটি। সেরে উঠতে আরও কিছুদিন সময় লাগবে।’

একটা সময় হিন্দি টেলিভিশনের চর্চিত মুখ ছিলেন পূজা। যদিও টলিউডেও বেশি সময় পার করছেন তিনি। চলতি বছরের শুরুতেই ‘ক্যাবারে’ ওয়েব সিরিজে কাজ করেছেন অভিনেত্রী। কিছুদিন আগে রাজা চন্দের পরিচালনায় প্রসেনজিতের নায়িকা হিসাবে একটি ছবির কাজ শেষ করেছেন।

অভিনেত্রীর ব্যক্তিগত জীবনও কম আলোচনায় থাকেনি। দীর্ঘদিন প্রেমের পর টেলি অভিনেতা কুণালকে বিয়ে করেন পূজা। করোনাকালে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়ে পূজা সামনে আনেন তাদের বিয়ের খবর।

মা হওয়ার পর টেলিভিশনে কাজ কমিয়েছেন। পূজার কথায়, ‘টেলিভিশনে কাজ করলে বাচ্চাকে সময় দেওয়া যায় না। ব্যক্তিগত জীবনেও সময় পাওয়া যায় না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!