1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হাসপাতালের বিলের জন্য ১২ ঘণ্টা পর লাশ হস্তান্তর! - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

হাসপাতালের বিলের জন্য ১২ ঘণ্টা পর লাশ হস্তান্তর!

প্রতিনিধি

সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে বিলের জন্য ১২ ঘণ্টা লাশ মর্গে রাখার পরে হস্তান্তর করা হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রাতে রোগীর মৃত্যু হলেও স্বজনরা সকালে লাশ নিয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সাভারের এনাম মেডিকলে কলেজ হাসপাতাল থেকে মৃত ব্যক্তির ছেলে সজল বেপারী তার বাবার লাশ নিয়ে নিজ বাড়ি মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। মৃত ব্যক্তির নাম-আয়নাল বেপারী (৭০)। তিনি মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার গঙ্গারামপুর গ্রামের বাসিন্দা ।

মৃত আয়নাল বেপারীর ছেলে সজল বেপারী বলেন, আমার বাবা আয়নাল বেপারীর স্ট্রোক করে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এরপরে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করি। এসময় চিকিৎসাধীন অবস্থায় আমার বাবা শুক্রবার মারা যায়। রাত ১০টার দিকে হাসপাতালের চিকিৎসক আমার বাবার মৃত্যু বিষয়টি পরিবারকে জানায়। এর আগে ওষুধ বিলসহ বিভিন্ন বিল বাবদ ৩৩ হাজার টাকা হাসপাতালে পরিশোধ করেছি। কিন্তু রাতে আমার বাবার যখন মৃত্যু হয় তখন হাসপাতাল কর্তৃপক্ষ ২৮ হাজার টাকা বিল পাবে বলে জানায়। সেই বিলের টাকা দিতে না পারায় বাবার লাশ এনাম মেডিকলে কলেজ হাসপাতালের মর্গে রাখা হয় এবং লাশ নিতে দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। পরে সকালে ওই হাসপাতালের এক ডাক্তারের মাধ্যমে অনেক কষ্ট করে ১০ হাজার টাকা ম্যানেজ করে দিয়ে বাবার মরদেহ বেলা সাড়ে ১০ টার দিকে হাসপাতাল থেকে বের করি। পরে অ্যাম্বুলেন্সে করে ১১টার দিকে হাসপাতাল এলাকা ত্যাগ করেন বলে জানান তিনি।

এ বিষয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুল ইসলামের কাছে জানতে চাই তিনি বলেন, আয়নাল নামে এক ব্যক্তি রাত ১২টার দিকে মৃত্যু হয়েছিল। কিন্তু পরিবারের স্বজনরা রাতে লাশ নিতে পারেনি। পরে সকালে এনাম মেডিকেল হাসপাতালের ডাক্তারের মাধ্যমে বিল কমিয়ে লাশ নিয়ে গেছে বলে জানান তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!