1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্না, তদন্ত কমিটি গঠন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্না, তদন্ত কমিটি গঠন

প্রতিনিধি

হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্না, তদন্ত কমিটি গঠন
২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্নাঘর স্থাপনসহ নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তিন সদস্যের এই তদন্ত কমিটিকে আগামী ৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই কাম্য নয়। হাসপাতালের সুনাম রক্ষা ও প্রসূতি মায়েদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ঘটনার সুষ্ঠু তদন্ত প্রয়োজন। তদন্তে শুধু রান্নাবান্নার বিষয়ই নয়, এর সঙ্গে আরও কোনো অনিয়ম রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হবে। অনিয়মের সঙ্গে জড়িতদের শনাক্তকরণ এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের স্বার্থে কমিটির সদস্যদের আগামী ৫ কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে হাসপাতালের অপারেশন থিয়েটারে গ্যাসের চুলায় রান্নাবান্না, অবাধ যাতায়াত এবং শৃঙ্খলাহীনতার কারণে প্রসূতি মা ও নবজাতকদের সংক্রমণের উচ্চঝুঁকি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর পর থেকেই বিষয়টি নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. জামাল হোসেন। সদস্যসচিব হিসেবে রয়েছেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. শোয়েব ইমতিয়াজ এবং সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন মেডিকেল অফিসার ডা. আদনান আহমেদ।

এ ঘটনায় প্রতিবেদকের হাতে আসা একটি ভিডিওতে দেখা যায়, হাসপাতালের কয়েকজন নার্স অপারেশন থিয়েটারের একটি কক্ষে গ্যাসের চুলায় পিঠা তৈরি করছেন এবং অন্যরাও সেখানে অবাধে আসা-যাওয়া করছেন। ঠিক পাশের কক্ষে তখন সিজারিয়ান অপারেশন চলছিল। একই এলাকায় রোগীর স্বজন ও বহিরাগতদেরও নির্বিঘ্নে চলাফেরা করতে দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!